গৃহকর্মীদের বিশ্রাম, ছুটি, বিনোদন ও মাতৃত্বকালীন ছুটির বিধান রেখে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। নতুন এ নীতির ফলে গৃহকর্মীরাও শ্রম আইনের আওতায় আসছেন।
এছাড়াও ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন আইন ২০১৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
চূড়ান্ত অনুমোদন পেয়েছে, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৫’ এর খসড়াও।






