গুয়েতেমালার একটি কারাগারে দাঙ্গায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ২০ জন।
দেশটির কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সবাই মিলে নতুন বছর উদযাপনে মদপানের সময় হঠাৎ করে বিবাদে জড়িয়ে পড়ে। সেখানেই অন্তত দুইজনের শিরশ্ছেদ করে অন্যরা।
এরপর তারা জেলের ম্যাট্রেস ও বিছানার চাদরে আগুন ধরিয়ে দেয় এবং জেলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়।
ক্যারাবিয়ান উপকূলের পুয়ের্তো ব্যারিয়স নামক বন্দরী এলাকায় অবস্থিত এই কারাগারটি ১৭৫ জন বন্দীর জন্য তৈরি। কিন্তু এখন সেখানে বাস করে ৯০০ জন বন্দী।
বন্দীদের বাড়তি ভীড় সামলাতে প্রায়ই হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। এসব বন্দীর অনেকের কাছেই ঘরে তৈরি ভারী কিছু অস্ত্র থাকে। পাশাপাশি বাইরে থেকে গোপনে অন্যান্য আগ্নেয়াস্ত্রও নিয়ে আসা হয়।







