চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুহায় আটকে পড়া থাই শিশুদের বিশ্বকাপ দেখতে আমন্ত্রণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
থাইল্যান্ড-গুহায় নিখোঁজ ফুটবল-ফুটবলার-কিশোর-কোচ-থাইল্যান্ডের গুহা-চিঠি

গত ২৩ জুন থেকে থাইল্যান্ডের চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার থাম লুয়াং নাং নন গুহায় আটকা পড়ে আছে ১২ কিশোর ফুটবলার। সঙ্গে আটকে তাদের ২৫ বছর বয়সী কোচ। আশঙ্কা করা হচ্ছে তাদের উদ্ধার করতে লেগে যেতে পারে চার মাস সময়।

তবে থাই নেভি সিলের দল চেষ্টায় আছে দ্রুতই আটকে থাকা ক্ষুদে ফুটবলারদের উদ্ধার করতে। আর সেটা যেন ১৫ জুলাই রাশিয়া বিশ্বকাপ ফাইনালের আগেই হয়, সেই কামনাটা করছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ক্ষুদে ফুটবলার ও তাদের পরিবারকে সাহস যোগাতে থাইল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি। তাতে লিখেছেন ফাইনালের আগেই যদি উদ্ধার করা সম্ভব হয় ও ফুটবলারদের স্বাস্থ্য ভ্রমণের উপযোগী থাকে, তাহলে যেন বিশ্বকাপের ফাইনাল দেখতে মস্কোতে পাঠিয়ে দেয়া হয় তাদের। যেখানে বিশেষ অতিথি হয়েই বিশ্বকাপের ফাইনাল উপভোগ করবে ক্ষুদে ফুটবলাররা।

তবে ফাইনাল দেখতে হলে আগে তো উদ্ধার হতে হবে। তাই উদ্ধার কাজের উপরই বিশেষ জোর দিয়েছেন ফিফা সভাপতি। সেটা ভালোয় ভালোয় হলে রাশিয়ায় আমন্ত্রণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাই ফুটবলারবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT