চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিস্তান-সায়েদাবাদ থেকে বাস চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৬
বাংলাদেশ
A A

শ্রমিক দ্বন্দ্বের জের ধরে রাজধানীর গুলিস্তান ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে সোমবার মধ্যরাত থেকে বন্ধ রাখা হয় ঢাকার সায়েদাবাদ ও গুলিস্তান থেকে বাস চলাচল।

রাজধানীর বঙ্গভবনের পূর্ব দিকে একটি অফিস দখলকে কেন্দ্র করে সোমবার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতেই এই পরিবহন ধর্মঘট বলে জানান শ্রমিক ইউনিয়ন সংশ্লিষ্টরা।

এই পরিবহন ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটগামী অনেক যাত্রীকে সায়েদাবাদ বাস টার্মিনালে অপেক্ষা করতে দেখা গেছে। কিন্তু কোনো বাসই ছেড়ে যাচ্ছে না। বাস চলাচল কখন শুরু হবে সে ব্যাপারেও কেউ কিছু বলতে পারছে না।

Banglabid

চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চল থেকেও সায়দাবাদের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে আসছে না বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাস ধর্মঘটের কথা জানানো হয়। এতে বলা হয়, সন্ত্রাসী-চাঁদাবাজরা অফিস দখল করে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সভাপতি আব্দুল ওদুদ নয়ন এবং সাধারণ সম্পাদক করম আলী। তারা অবিলম্বে অফিস দখলমুক্ত করে ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে বুঝিয়ে দেয়ার দাবি জানান।

যতক্ষণ পর্যন্ত প্রশাসন ইউনিয়ন কার্যালয় দখলমুক্ত করে বুঝিয়ে না দেবে, ততক্ষণ কোনো শ্রমিক গাড়ি চালাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহণ ধর্মঘট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাহরাইনে সর্বোচ্চ শিয়া নেতার নাগরিকত্ব বাতিল

পরবর্তী

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামীর খালাসের রায় স্থগিত

পরবর্তী

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামীর খালাসের রায় স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে নিহত এক

সর্বশেষ

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT