চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান-১ ডিএনসিসি কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৯ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
গুলশান আগুন-নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশান-১ নম্বর ডিএনসিসি মার্কেটের সঙ্গে কাঁচাবাজারের আগুন প্রায় ৩ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনী।

সকাল সাড়ে ৮টার দিকে আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেশনস বিভাগের পরিচালক শাকিল নেওয়াজ।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দেবাশীষ বর্ধন জানিয়েছেন, গুলশান-১ ডিএনসিসি শপিং সেন্টারের একটি বেবিশপের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও মার্কেট ভবনের গেটগুলোতে তালা লাগানো থাকায় সাথে সাথে ঢুকতে পারেনি তারা। ফলে আগুন সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে কাঁচাবাজারে।

পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী ও সাধারণ মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।গুলশান আগুন-নিয়ন্ত্রণে

এ ঘটনায় কসমেটিকস মার্কেটে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস ও দোকান মালিকরা জানিয়েছেন, কাঁচাবাজারে ২০০টির মতো দোকান ছিল। এর মধ্যে প্রায় দেড়শ’টিই পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর দোকানিরা ঘটনাস্থলে আহাজারি করছেন।

এখনো কাঁচা বাজারের ভেতর থেকে ধোঁযা বের হচ্ছে, ব্যবসায়ী তাদের দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নিচ্ছে।

ডিএনসিসি মার্কেটে আগুনের ঘটনায় বর্তমানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর দুই প্লাটুন সেনাসহ বিমান এবং নৌবাহিনী।গুলশান আগুন-নিয়ন্ত্রণে

নিরাপত্তা বাহিনী এখনও ঘটনাস্থলে অভিযান চালিয়ে যাচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে কোথাও নতুন করে আগুনের কোনো সূত্র রয়েছে কিনা।

আগুনের ঘটনায় এখনো হতাহতের বিষয়ে কোনো খবর পাওয়া না গেলেও বলা হচ্ছে ওই সময় মার্কেটে খুব কম মানুষ ছিল। অনেকটা হঠাৎ করেই আগুন লেগে ছড়িয়ে পড়ে।গুলশান আগুন-নিয়ন্ত্রণে

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি এই গুলশান-১ ডিএনসিসি মার্কেটেই ভয়াবহ আগুন লেগে ধসে পড়েছিল মার্কেট ভবন। তারপর সেখানে অস্থায়ীভাবে একটি একতলা টিনশেড ভবন নির্মাণ করা হয়। এবার সেই ভবনেও আগুন লাগল।

বারবার কেন এই ভবনে আগুন লাগছে তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ট্যাগ: আগুনগুলশান ডিসিসি মার্কেটগুলশান-আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুলশান-১ কাঁচাবাজারে আগুন

পরবর্তী

র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মাতালেন একঝাঁক তারকা

পরবর্তী

র‌্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মাতালেন একঝাঁক তারকা

কেটেছেটে 'বোহেমিয়ান রাপসোডি' মুক্তি দিল চীন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT