চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান হামলা: ডিএনএ পরীক্ষায় হামলাকারীদের পরিচয় সনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

ডিএনএ টেস্টের মাধ্যমে গুলশানের হলে আর্টিজান রেস্তোরায় নিহত ৫ জঙ্গিসহ সন্দেহভাজন এক জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। জঙ্গিদের পরিচয় নিশ্চিত হওয়াতে জঙ্গি হামলার ঘটনায় অর্থ ও অস্ত্র যোগানদাতা মাস্টার মাইন্ডদের সনাক্ত করা আরো সহজ হবে বলে মনে জানান সংশ্লিষ্টরা। 

গুলশানে ঐ রেস্তোরাতে হামলার সময় জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিলো কি না তা জানতে জঙ্গিদের সংগৃহীন নমুনা পাঠানো হয় ‘এফবিআইতে’। জঙ্গিদের ‘ডিএনএ’র নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ‘সিআইডি’র ‘ডিএনএ’ ল্যাবরেটরিতেও। সংগৃহীত ছয় জনের ওই ‘ডিএনএ’ নমুনা পরিবারের নিকটজন বিশেষ করে মা-বাবার সাথে মিলিয়ে দেখার পরই তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

মঙ্গলবার সাংবাদিকদের একথা জানায় ডিএমপি‘র উপ-কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান।

হলে আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ পাঁচ জঙ্গিসহ সন্দেহ ভাজন এক জনের ‘ডিএনএ’ নমুনা সংগ্রহ করে। মুলত ডিএমপি’র কাউন্টার টেরিরিজম ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ই জুলাই আদালত চিঠি দিয়ে ঐ জঙ্গিদের নমুনা সংগ্রহের আদেশ দিলে দ্বিতীয় দফায় জঙ্গিদের নমুনা সংগ্রহ করা হয়। 

এর আগে জাতীয় তথ্য ভাণ্ডারে সংরক্ষিত তথ্যের সাথে নিহত ঐ ৬ জনের পরিচয়পত্র মিলিয়ে তাদের সনাক্ত করেছিলো ডিএমপি’র কাউন্টার টেরিরিজম ইউনিট। কল্যাণপুরে অপর জঙ্গি আস্তানায় নিহত নয় জঙ্গির মধ্যে আট জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে সাত জনের ডিএনএ পরীক্ষা শেষ হয়েছে। 

গত ১ জুলাই গুলশানের হলে আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় পুলিশের দুজন কর্মকর্তাও নিহত হন। পরে পুলিশের পাল্টা অভিযানে নিহত হয় এক সন্দেহভাজনসহ ৬ জঙ্গি। পরে হামলায় জড়িত সন্দেহে আটক করা হয় ঘটনাস্থলে থাকা তাহমিদ ও হাসনাতকে।

ট্যাগ: গুলশানজঙ্গি হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ সামনে রেখে ডিএমপি’র পরামর্শ

পরবর্তী

জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত

পরবর্তী

জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত

আফসানার পরিবারে এখন শুধুই কান্না

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT