চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান হামলায় নতুন ৭-৮ জন শনাক্ত: ডিএমপি

রিজওয়ান কাদেররিজওয়ান কাদের
৮:৫৩ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলায় তামিম চৌধুরী এবং মারজানের সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি আরও ৭-৮ জনকে নতুন করে সনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের আটক করতে পারলেই হামলা ও হত্যার নেপথ্যের সব তথ্য বের করা যাবে বলে দাবি করছে পুলিশ।

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে আরো ৮ ব্যক্তিকে সনাক্ত করতে পেরেছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে মামলার তদন্তের সর্বশেষ জানতে অপেক্ষায় থাকা সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছে তদন্ত সঠিক পথেই চলছে বলে দাবি করেন ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, নতুন করে আরও সাত আটজনকে আমরা শনাক্ত করেছি। তাদের সম্পর্কে তথ্য পাচ্ছি যাতে গুলশানের ঘটনার সঙ্গে বিভিন্ন পর্যায়ে তারা দ্বায়িত্ব পালন করেছে, তাদের কাউকে কাউকে আমরা সাংগঠনিক নামে পরিচয় পেয়েছি। বাদ বাকিদের ছবি ও পরিচয় পাওয়া গেলে তদন্তের কাজে সুবিধা হবে।

হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে প্রবাসী বাংলাদেশী তামিম চৌধুরী এবং মারজানের নাম এসেছে বলে জানিয়েছে মনিরুল ইসলাম।

ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান আরও বলেন, মারজানের ছবি পেয়েছিলাম, তারও পরিচয়ও এখন নিশ্চিত। তামিমের পরিচয় আমরা জানি। মারজান সম্পর্কে যতোটুকু জেনেছি তা হলো গুলশান হামলার হ্যান্ডলার ছিল, সে নানাভাবে তাদেরকে হামলায় ব্যবহার করেছে।

পূর্বের কোনো নাশকতায় মারজানের সম্পৃক্ততা আছে কিনা এ ব্যাপারে মনিরুল ইসলাম বলেন, মারজানকে গ্রেফতার করা গেলে এ ব্যাপারে আরো তথ্য পাওয়া যাবে।

Reneta

গুলশানের হলি আর্টিজানে হত্যাকান্ডের মামলায় গ্রেফতার দেখানো নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও সন্দেহজনক ধারায় গ্রেফতার দেখানো তামজিদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কথা জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT