চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশান হামলায় জাপানের নাগরিকদের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

গুলশানের হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে জঙ্গিদের হামলায় নিহত ২০ নাগরিকের মধ্যে ৭ জন ছিলেন জাপানী নাগরিক। এমন হামলায় শোকে বিহ্বল বাংলাদেশ সহ পুরো বিশ্ব।

জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আসির আহমেদ শুক্রবারের নৃশংস হামলার পর থেকে ধারাবাহিকভাবে ‘জাপানের প্রতিক্রিয়া’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।

জুলাই ৪, সোমবার এক পোস্টে তিনি লিখেছেন, আজ সকালে জাইকা তে একটা মিটিং ছিল। শুক্রবার ঘটনা ঘটার পর আজই ছিল প্রথম অফিস।

অনেক জাপানিজ যারা বাংলাদেশে প্রজেক্ট করছেন বা এখন থেকে প্রজেক্ট করার জন্য পরিকল্পনা করছেন, এমন অনেক পুর্বপরিচিত, অপরিচিত লোকদের সঙ্গে দেখা হলো। কথা হলো।

কি কথা বলবো, পুরো জাপানি কায়দায় ক্ষমা চাইলাম।

-তুমি ক্ষমা চাচ্ছ কেন?

Reneta

-আমার দেশে ঘটেছে যে তাই।

-আমরা বাংলাদেশ ভালো করেই চিনি। ভুল সময়ে, ভুল জায়গায় ভুল লোক গুলো ছিল।

আমাকে খুশি করবার জন্যই বলুক, এই সব কথা শুনলে মন ভালো হয়ে যায়।

গত ২৯ তারিখ জাইকা ODA লোন হিসাবে ৬ টি প্রজেক্টের জন্য দেড় বিলিয়ন ডলারের একটা এগ্রিমেন্ট করেছে। ODA এর লোন হিসাবে এটাই ইতিহাসের সবচেয়ে বড় লোন। এই এগ্রিমেন্ট এ সাইন করা কলমের ভেজা কালি না শুকতেই এই ঘটনা ঘটল। ৭ জন মানুষ মারা যাওয়া জাপানের জন্য অনেক কষ্টের। একটা রিঅ্যাকশন আসবে এটাই স্বাভাবিক।

জাপানি বন্ধুদের কমেনট গুলো দিচ্ছি।

(১) আমার ছাত্রী লিখেছে – সে বাংলাদেশ পছন্দ করে। করবে। মিডিয়া হয়তো ব্যাপারটিকে অন্যরূপ দেয়ার চেষ্টা করবে। কিন্তু বাংলাদেশ আমাদের অন্তরে আছে, জাপানিজরা যেমন শকড, আমাদের বুঝতে হবে বাংলাদেশিরা আরো বেশি শকড।

(২) পলিটিক্যালি একটা প্রভাব পড়বে। কিন্তু জাইকা যদি লোন কমিয়ে দেয়, তাহলে ভুল করবে। কারণ এতে যার খুশি হবার কথা সেই খুশি হবে।

(৩) সবগুলো পত্র পত্রিকার হাইড লাইনে বাংলাদেশ এসেছে। লোমহর্ষক ঘটনার বর্ননা এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT