রাজধানীর গুলশান-বনানী এলাকায় আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ এবং ধূমপানমুক্ত এলাকা উল্লেখ করে সাইনেজ ব্যবহারের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ধূমপানের পাশাপাশি তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মঞ্জুর মোর্শ্বেদ।
যেসব হোটেলে ধূমপান বিরোধী সাইন ব্যবহার করে না তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া হয়। এতে কাজ না হলে আইন অনুযায়ী ধূমপানমুক্ত সাইনেজ লাগানোর ব্যবস্থা করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বনানী কাঁচাবাজার এলাকাতেও এ বিষয়ে সব দোকানদারকে হুঁশিয়ার করে দেওয়া হয়।
ঢাকা আহ্ছানিয়া মিশন তার তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মাধ্যমে মহানগরীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
গ্লোবাল এডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস্) অনুসারে দেশে প্রায় ৪ কোটি ৩০ লাখ লোক ধূমপান অথবা তামাকজাত দ্রব্য ব্যবহার করছে অন্যদিকে পাবলিক প্লেস অথবা পাবলিক পরিবহণে ৪ কোটি ২০ লাখ লোক কোনো না কোনো ভাবে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে।







