চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে জঙ্গি হামলা নিয়ে নাগরিক প্রতিক্রিয়া

সোমা ইসলাম সোমা ইসলাম
৩:৩৫ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে বিদেশী গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ধর্মীয় উন্মাদনা বন্ধে শক্তিশালী আইন প্রনয়ণ না করলে গুলশান হামলার মত ঘটনা শেষ নয় বরং শুরু বলেও মন্তব্য তাদের। জামায়াত-শিবির নিষিদ্ধ না করলে ধর্মীয় সন্ত্রাস মোকাবেলা করা সম্ভব নয় বলেও মত দেন তারা।

রাজনৈতিক দলগুলো ধর্ম নিয়ে রাজনীতি করার করণেই ধর্মের নামে ঘটানো সন্ত্রাস মোকাবেলা কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন এই বিশিষ্ট নাগরিকরা। গুলশান হামলার আগে বেশ কিছুদিন ধরে চলা টার্গেট কিলিং এর পর থেকেই রাষ্ট্রকে সর্তক হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ দমনে সব দল এক হয়ে কাজ করার সময় এসেছে।

ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহারিয়ার কবির বলেন, ‘ঐক্য করতে হলে সমস্ত রাজনৈতিক দলই নয়, বিএনপিকেও সঙ্গে নিতে হবে। আজকে বিএনপিকে শেষ করে জামায়াত আওয়ামী লীগের মধ্যে ঢুকছে। এর গোটা বাংলাদেশটাকে তারা শেষ করবে। আমরা কি মোল্লা ওমরের আফগানিস্তান দেখতে চাইছি।’

Banglabid

তিনি বলেন, ‘আইএস নেই বললে তো চলবে না। জামায়াত ইসলামী যদি থাকে তাহলে আইএসের কি এখানে আলাদা করে সাইনবোর্ড খোলার দরকার আছে। তারাই তো ওদের কাজগুলো করে দিচ্ছে।’

সাবেক সামরিক কর্মকর্তা এবং এ নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, দেশের ভেতর-বাইরে বসে বিদেশি গোয়েন্দা সংস্থার লোকেরা জঙ্গিদের মদদ দিচ্ছেন। সন্দেহভাজন বেসরকারি বিশ্বদ্যিালয়গুলোকে নজরদারীতে রাখা এবং জঙ্গি দমন আইন সংশোধনের সুপারিশ করেন তারা।

নিরাপত্তা বিশ্লেষক সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, আমাদের যেসব প্রমাণ বা সাক্ষ্য আছে তাতে দেখা যায় জঙ্গিদের মদদ ও অরিজিনটা সবচেয়ে বেশি আসে পাকিস্তান থেকে।’

Reneta

জঙ্গিদের রাজনৈতিক সুরক্ষা কবচ দেয়া বন্ধ না হলে এসব সন্ত্রাসী হামলা থেকে বাঁচা সম্ভব হবে না বলে মনে করেন বিশিষ্ট নাগরিকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন

পরবর্তী

সৌদিতে ঘণ্টায় পাঁচ বিবাহ বিচ্ছেদ

পরবর্তী

সৌদিতে ঘণ্টায় পাঁচ বিবাহ বিচ্ছেদ

চ্যানেল আইতে ৬ দিনে ৬ চলচ্চিত্র প্রিমিয়ার

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT