চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে চূড়ান্ত অভিযানের অপেক্ষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মিদের উদ্ধার অভিযানের প্রস্তুতি শেষ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী; যে কোনো সময় শুরু হবে অভিযান। জিম্মিদের উদ্ধার করতে বিশেষ বাহিনী (স্পেশাল উইপেন্স এন্ড টেকটিকস) সোয়াটের সঙ্গে ভোর ৪টার পর থেকেই পুলিশ, র‍্যাব, বিজিবি, নৌ-বাহিনী কমান্ডো দল সীল এবং সেনাবাহিনীর কমান্ডোদের সমন্বয়ে এ অভিযানের প্রস্তুতি শুরু করে।

ঘটনাস্থল ঘুরে দেখা যায় রাত গভীর হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতিতে নিতে শুরু করেন। শুরুতে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সোয়াটের উপস্থিতি থাকলেও রাতের শেষ দিকে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল।

ভোর চারটার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদকর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্রই চূড়ান্ত অভিযানে নামবে যৌথবাহিনী।

এ ধরনের সন্ত্রাসী হামলা এবং জিম্মি ঘটনা বাংলাদেশে এই প্রথম। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জিম্মিদের অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিষ্কার্ করে কিছু বলছে না।

ঘটনাস্থলেই সন্ত্রাসীদের গুলিতে গলায় গুলিবিদ্ধ হন মাইক্রো বাস চালক আব্দুল রাজ্জাক। পুলিশের অপর দুই কনস্টেবলের পায়ে ও মুখে গুলি লাগে। পুলিশের আহত সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরআগে গুলশানের ৭৯ নং রোডের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হয়।

Reneta

পুলিশ জানিয়েছে সন্ত্রাসীদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। পুলিশ ও র‌্যাবের বিশেষ ইউনিট হোটেল থেকে জিম্মিদের উদ্ধারের পরিকল্পনা করছে। হোটেলটির আশে পাশের লোকজন জানিয়েছে সন্ত্রাসীরা আল্লাহু আকবর ধ্বনি দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে।

রাত পৌনে ৯টার দিকেরেস্টুরেন্টের ভেতর ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করে ফাঁকা গুলি ছোড়া শুরু করে। গুলির শব্দ পেয়ে টহল পুলিশ ওই এলাকায় এলে তাদের ওপর সন্ত্রাসীরা গুলি ও বোমা বর্ষণ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোটেলের আশপাশ এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গুরুতর আহত হওয়ার পর আইসিইউতে তার মৃত্যু হয়। তাঁর মরদেহ এখন গুলশানের ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন বিদেশি জিম্মি রয়েছে; তাদের মধ্যে কয়েকজন বিদেশি এবং দু’জন শিশু রয়েছেন বলে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT