চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুলশানের ঘটনা তদন্তে অন্যদের কারিগরি সহযোগিতা নেয়া হবে’

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৭:১০ অপরাহ্ণ ০৯, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

গুলশানের ঘটনা তদন্তে বাংলাদেশের পুলিশের সক্ষমতা রয়েছে, তবে কোনো দেশ কারিগরি সহযোগিতা দিতে চাইলে তা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

জঙ্গি ও সন্ত্রাসীদের মূলোৎপাটনে আরো কঠোর ভূমিকা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

পহেলা জুলাই রাতে গুলশানের হলে আর্টিজান বেকারী অ্যান্ড রেষ্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় নিহতদের স্মরণে এখনো বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং সংগঠনের প্রতিনিধিরা ঘটনাস্থলে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। ওই রেস্টুরেন্টের সামনে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা মোতায়েন করা হয়েছে। কাউকেই রেষ্টুরেন্ট এলাকার ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না।

ওই  ঘটনার পর থেকে গুলশান, বারিধারা ও বনানী কূটনৈতিক এলাকার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-কামশনার জসিম উদ্দিন জানিয়েছেন, হামলার পেক্ষাপটে বিভিন্ন দূতাবাস ও বিদেশী মালিকানাধীন রেষ্টুরেন্টগুলো তাদের নিরাপত্তা বাড়ানোর কথা বলে চিঠি দেওয়া হয়েছে।

তিনি বলেন, সবাই চাইছে নিরাপত্তা যেন আরো জোরদার করা হয়। আমরাও সেভাবেই পেট্রোলিংয়ের আওতায় সবকিছু নিয়ে আসছি। জোন ভাগ করে, টিম ভাগ করে আমরা সবদিকেই খেয়াল রাখছি। সব জায়গা আমাদের নজরদারীতে রয়েছে। 

পুলিশ কর্মকর্তারা বলছেন, গুলশানের এই হামলার ঘটনায় জেএমবির জঙ্গিরা জড়িত। তবে নিহত জঙ্গিরা ছাড়াও এই হামলার পেছনে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি তারা। 

Reneta

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, এই সব ঘৃণ্য পথ অবলম্বন করেছে একটি গোষ্ঠী। তারা আবার আমাদের কোমলমতি শিশুদের বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি। আমাদের ট্রেনিংয়ের প্যাটার্নে বদল আনতে হবে। কর্মপরিকল্পনা ও কর্মপদ্ধতিও আমরা পরিবর্তন করে ফেলবো।  

ডিএমপি কমিশনার বলছেন, গুলশানের ঘটনা মাথায় রেখেই জঙ্গি দমনে কৌশল পরিবর্তন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
গোদি মিডিয়া'কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

গোদি মিডিয়া’কে ধিক্কার দিচ্ছে ভারতীয় ছাত্র-যুবকরা

জুলাই ২৪, ২০২৬

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধের হুমকি ইরানের

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

জুলাই ২৪, ২০২৬

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT