চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর চোট নিয়ে গেটাফে ম্যাচে নেই মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার পরেই নতুন করে চোটে তিনি। মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালের সঙ্গে জিতলেও ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এলএমটেনকে। তার নামের পাশে এদিন গোলও নেই।

কাফ মাসলের চোটে নতুন মৌসুমে লিগের প্রথম দিকের কয়েকটি ম্যাচেও খেলেননি মেসি। গত ম্যাচেই তিনি প্রথম একাদশে নেমেছিলেন। পুরো ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে। কিন্তু চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় ৪৫ মিনিটের মাথায়।

মেসির চোট নিয়ে অবশ্য বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে চিন্তা করছেন না। ব্যাপারটাকে তিনি হাল্কাভাবে দেখছেন। কিন্তু আবারও চোট পাওয়ায় চোখ মুখের ছবিটা পাল্টে গেছে মেসির। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর দেখা যায় চোট গুরুতর। পরের গেটাফের বিপক্ষে তিনি নেই। তারপরে কোন ম্যাচে খেলতে পারবেন, তা নিয়ে সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা।

এদিকে, ঘরের মাঠে যেন অপরাজেয় হয়ে উঠেছিল পিএসজি। লিগ ওয়ানে তো সবশেষ ২২ ম্যাচের একটিতেও হারেনি এই মাঠে। সেই অবস্থান খোয়াতে হয়েছে অখ্যাত এক দল স্তাদে রেইনসের কাছে। বুধবার রাতে ২-০ গোলে হেরে যায় পিএসজি। নেইমারও পারেননি কোনো গোল করতে।

এর আগে ঘরের মাঠে ২০১৮ সালের মেতে হেরেছিল গত দুবারের লিগ চ্যাম্পিয়ন পিএসজি। পরে ২২ ম্যাচ অপরাজিত ছিল। লিগ ওয়ানে পিএসজি অবশ্য ৭ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেইমারপিএসজিবার্সামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT