চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুকে দাগা দিয়ে পিএসজিতে আলভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
আলভেজ

বার্সেলোনায় পেপ গার্দিওলার সাফল্যের কারিগরদের মধ্যে দানি আলভেজ গুরুত্বপূর্ণ সদস্য। পেপ বার্সা ছাড়ার পরও ন্যু ক্যাম্পে বেশ কয়েক মৌসুম দাপটে খেলেছেন ব্রাজিলিয়ান তারকা। তবে এক ‘ভুল সিদ্ধান্তে’ আলভেজকে ফ্রি ট্রান্সফার ফিতে ছেড়ে দেয় বার্সা।

পরে আলভেজ ইতালিতে। কাতালান ফর্মটা জুভেন্টাসেও ধরে রেখেছিলেন আলভেজ। জুভদের হয়ে প্রথম মৌসুমেই ডাবল জিতেছেন তিনি। খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও।

বার্সা ছাড়ার পর দুটি বড় ক্লাবে অনেক বড় খেলোয়াড়কে নিয়ে কাজ করলেও পুরনো শিষ্যকে মনে রেখেছেন গার্দিওলা। ইতালিতে আলভেজের পারফর্ম দেখে সাবেক শিষ্যকে নিজের কাছে ফেরানোর চেষ্টা করেন। এমনও শোনা যায় যে, ম্যানচেস্টার সিটিতে চুক্তি করে ফেলেছেন আলভেজ।

কিন্তু ব্রিটিশ দৈনিক দ‌্য সান জানাচ্ছে, সাবেক গুরুকে দাগা দিয়ে শেষ মুহূর্তে পিএসজিতে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান।

ফরাসি পত্রিকা এল-ইকুপির বরাতে সান জানিয়েছে, পিএসজির সঙ্গে চুক্তিটা করেই ফেলেছেন আলভেজ।

পাওলো জাবালেতা ও বেকারি স্যাগনা ক্লাব ছাড়ার পর আলভেজই সেরা পছন্দ ছিল গার্দিওলার। কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিলেন প্রিয় শিষ্য নিজেই।

Reneta

আলভেজকে দলে টানার চেষ্টা চালিয়েছিল প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট চ্যাম্পিয়ন চেলসিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দানি আলভেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT