আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া গুমের ঘটনাগুলোর তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দেয়া হয়েছে।
যেখানে এই প্রথম প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়।
ডিবি অফিসে এক ব্যবসায়ী এনামুল কবিরকে ১০ দিন গুম করে নির্যাতন করার অভিযোগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগটি করেছেন।









