ছয় মাস গুম করে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধন ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন আইনজীবী সোহেল রানা।
শেখ হাসিনা ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক সাবেক পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচাল বেনজীর আহমেদ।
অভিযোগকারী আইনজীবী বলেন, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি তাকে উত্তরা থেকে র্যাব সদস্যরা তুলে নিয়ে ৬ মাস গুম করে রেখেছিল। গুম থাকা দিনগুলোতে তাকে নির্যাতন করা হয়।








