দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে তার সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, মিথ্যা মামলায় সাজা দিয়েই বিএনপি ছাড়াই নির্বাচন করতে চায় সরকার। তবে তা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না।
গুপ্তহত্যার শুরু থেকেই সরকারের পক্ষ থেকে বিএনপি-জামায়াতকে দায়ী করা হচ্ছে, বিএনপি তা প্রত্যাখ্যান করে আসছে। তিনটি দেশ সফর শেষে বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, গুপ্ত হত্যায় বিএনপি-জামায়েত জড়িত থাকার প্রমাণ আছে তার কাছে। এর পরদিনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলের আগে আলোচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব ঘটনার জন্য উল্টো সরকারকেই দায়ী করেছেন।
বেশ কয়েকটি মামলায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশীট হয়েছে এ সব মামলা নিয়েও সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপার্সন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি চায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার দেশে আসুক।









