চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গুন্ডা দিয়ে নিউকলোনীর বাসিন্দাদের উচ্ছেদ করা হয়’

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৭:৪৩ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

কলোনী বাসিন্দাদের আবেদন আদালতে নিষ্পত্তির আগেই লালমাটিয়া নিউ কলোনীর তিনটি চারতলা ভবন ভেঙ্গে ফেলেছে গৃহায়ণ কর্তৃপক্ষ। চূড়ান্ত নোটিশ না দিয়ে উচ্ছেদকে অমানবিক বলছে বাসিন্দারা।

আগাম জানান না দিয়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানান লালমাটিয়া নিউ কলোনীর বাসিন্দারা। ভবন ভাঙ্গার উপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালত যান কলোনীর বাসিন্দারা। গৃহায়ণ কর্তৃপক্ষকে আত্মপক্ষ সমর্থনে আদালত সর্বশেষ সময় দিয়েছিলো আগামী বৃহস্পতিবার পর্যন্ত ।

কিন্তু আদালতের সিদ্ধান্তের আগেই ওই উচ্ছেদকে অবৈধ ও অমানবিক বলছেন বাসিন্দারা।

তারা বলেন, ‘হঠাৎ করে এসেই ভবন উচ্ছেদ শুরু করা হয়। গুন্ডাবাহিনীর নেতৃত্বে এ উচ্ছেদে মা বোনরাও শারীরিক আক্রমণের শিকার হয়। তাদের টেনে হিচড়ে ভবন থেকে নামানো হয়।’

‘আমরা শুধু বলেছিলাম যে আজকের জন্য এটা অন্তত বন্ধ রাখেন, আমাদের যাওয়ার সুযোগ দেন, তারপর ভাঙ্গেন, কোনো কথা রাখেনি তারা। সুপ্রীম কোর্টের অর্ডার রয়েছে আজকে পর্যন্ত কিচ্ছু করতে পারবে না।

উচ্ছেদের ছবি নেয়র সময় সাংবাদিকদেরও বাধা দেয়া হয়। নারীদের সঙ্গে অশালিন আচরন করা হয় বলে অভিযোগ।

Reneta

নির্যাতনের শিকার এক নারী বলেন, ‘আমার পরিবারের তিন নারীকে মাথায় আঘাত করে জখম করা হয়েছে। সন্ত্রাসীরা বারোটি হোন্ডা নিয়ে এসে এ আক্রমণ করে।’

এক মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদের সময় গৃহায়ণ কতৃপক্ষের কর্মচারীদের আচরণ ছিলো ঔদ্ধত্যপূর্ণ। পরিবারের সদস্যরা বলছে, উচ্ছেদের মাধ্যমে শুধু আমাদের অবমাননা করা হয়নি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকেও অবমাননা করা হয়েছে।

ওই তিন ভবনের বাসিন্দাদের অভিযোগ, নিউ কলোনি সোসাইটি ভবন ভাঙার বিষয়ে স্থগিতাদেশ আছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে গতকাল শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি পিছিয়ে ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষ আদালতের আদেশ অমান্য করে সকাল থেকে ভবন ভাঙতে শুরু করে।

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, উচ্ছেদ করতে আইনানুগ কোনো বাধা নেই। কাগজপত্রে উচ্ছেদে বাধা থাকলে এভাবে উচ্ছেদ করা হতো না। এখানে দুজন ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন। তাদের নির্দেশেই সব ধরনের আইন মেনে উচ্ছেদ করা হচ্ছে।

কলোনীর বাসিন্দাদের হয়ে যারা আদালতে আবেদন করেছেন তাদের বিরুদ্ধে গৃহায়ণ কর্তৃপক্ষের মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় উচ্ছেদের সময় তাদের কেউই ছিলেন না।

১৯৬২ সালে সাতটি ভবন নির্মাণের পর থেকে নিউ কলোনিতে অনেকেই বসবাস করছেন। এদের মধ্যে ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও পরিবার, ’৭১-এর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্বও রয়েছেন।

১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিলো জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতাধীন মোহাম্মদপুরের আসাদগেট নিউ কলোনীতে অর্ধশতাব্দী ধরে বসবাস করা ৭টি ভবনের ১১৪টি পরিবারের কাছেই স্বল্প মূল্যে ফ্ল্যাটগুলো বিক্রি করতে হবে।

বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় ১৮ বছরেও ফ্ল্যাটগুলো কলোনির বাসিন্দাদের নামে বরাদ্দ দেয়নি গৃহায়ণ কর্তৃপক্ষ।

সর্বশেষ গত বছরের ৬ জুলাই পুরাতন ওই ৭টি ভবন ভেঙ্গে নতুন করে নির্মাণ করতে টেন্ডার আহবান করা হয়। এর বিরুদ্ধে রিট করা হলে আদালত ভবন ভাঙ্গার ওপর স্থগিতাদেশ দেন।

রিপোর্টটি দেখতে নিচে ক্লিক করুন:


Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লালমাটিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT