ভারতের গুজরাটে শিক্ষাক্ষেত্র ও সরকারি চাকরিতে আরো সুযোগ নিশ্চিত করার দাবিতে প্যাটেল সম্প্রদায়ের অব্যাহত বিক্ষোভ-সহিংসতায় এক পুলিশ সদস্যসহ আটজনের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েনের পাশপাশি কারফিউ জারি করা রয়েছে। এমন পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সহিংসতার কারণে গুজরাটের রাজধানী আহমেদাবাদের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
সহিংসতা এড়াতে বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অন্যান্য রাজ্যের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার রাজ্যের প্যাটেল সম্প্রদায়ের কয়েক লাখ মানুষ আহমেদাবাদে বিক্ষোভ করতে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।







