চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব সন্ত্রাস চালাবেন, সরকার কি ঘরে বসে ডুগডুগি বাজাবে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
রাজনীতি
A A

গুজব সন্ত্রাস, অপপ্রচার এবং মিথ্যাচার রুখতেই ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছে সরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছেন: যারা ক্রাইম করবে না তাদের কোন ভয় নেই। দুষ্টের শাসন এবং শিষ্টের পালন করতেই ডিজিটাল নিরাপত্তা আইন।

সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে (কেআইবি) বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বিষয়ক উপ-কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: এই আইনটা কেন করা হয়েছে? মনে আছে, গুজব সন্ত্রাস; লাইভ পোস্টিং এক মহিলা কালো কাপড়ে ঢাকা, সে আওয়ামী লীগ পার্টি অফিসে আছে, তাকে রেপ করা হচ্ছে! আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো! তো কী করতে হবে? পরে তো ধরা পড়েছে আর এক নায়িকা এসব নাটক সাজিয়েছে তারা (বিএনপি)।

Banglabid

গুজব সন্ত্রাস এখন আন্দোলন এর চেয়েও ভয়াবহ এসময় মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: এই কাজটি বিএনপি করে যাচ্ছে। আওয়ামী লীগ অফিসে হামলা চালানোর পর এই পোস্টগুলো তারা করে যাচ্ছে। দেশে একটি সরকার আছে। তার পরেও কি সব এভাবেই চলতে থাকবে? যারা ক্রাইম করছে না তাদের কোন ভয় নেই, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে একথা বলেছেন। তাই বলে কি দুষ্ট কে দমন করবো না? ডিজিটাল নিরাপত্তা আইন, দুষ্টকে দমন করার জন্য, শিষ্টকে পালন করার জন্য।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন: নির্বাচনকে সামনে রেখে একদলীয় শাসন কায়েম করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছে।

বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন: ডিজিটাল ক্রাইমের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি কি থাকবে না? অরাজকতা আর এক দলীয় শাসন এটাও অপপ্রচার। শালীনতা বলতে এ দলের কিছু নেই। একজন তো নয়াপল্টনের অফিসে বসে আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সকল নেতাদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কথা বলে। এই যে আমাদের এইচ টি ইমাম সাহেব, প্রবীণ মানুষ তার বিরুদ্ধে অশ্রাব্য অশালীন ভাষায় কথা বলে। তারপরেও তো আমরা তাকে গ্রেপ্তার করিনি! মিথ্যাচার এবং অপপ্রচারই বিএনপির একমাত্র ক্যাপিটাল।

Reneta

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: সরকার কিছুই করবে না? সরকার কি ঘরে বসে ডুগডুগি বাজাবে? এসবের কোনো জবাব থাকবে না! জনগণের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো না!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগডিজিটাল নিরাপত্তা আইনলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জিপিএ-৫ হয়নি, তবু ‘মোর দ্যান হ্যাপি’ ফারহানার পরিবার!

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT