জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ সকল এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গুজব মিথ্যাচার বিএনপির জন্মগত চরিত্র। তারা তাদের কথা বলবে, আর দেশের উন্নয়নে কাজ করবে আওয়ামী লীগ সরকার।







