আন্তর্জাতিক

গুজব, বিক্ষোভে কলকাতায় করোনায় মৃতের সৎকার

স্বাস্থ্যকর্মী করোনার টিকা গ্রহণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী করোনার টিকা গ্রহণের জন্য প্রস্তুত, স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভ্যন্তরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনো তথ্য না থাকলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যক্তি।

প্রাথমিকভাবে এই তথ্য জানা গেলেও পরে গুজব রটে, কিছুদিন আগে ওই ব্যক্তি ইতালি গিয়েছিলেন।

তবে প্রতিবেশীদের মাধ্যমে ছড়ানো এই গুজবকে উড়িয়ে দিয়ে সরকারি সহায়তায় শেষ হয় মৃত ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠান। এ নিয়ে সোমবার দিনভর চলে জটিলতা।

জানা গেছে, ওই ব্যক্তির ছেলে বর্তমানে আমেরিকায় আছেন। লকডাউনের কারণে তিনি দেশে ফিরতে পারেননি।

ওই ব্যক্তির মৃত্যুর পর তার মরদেহ নেওয়ার মতো কোনও আত্মীয়েরই সন্ধান মেলেনি। কারণ তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে এম আর বাঙ্গুর হাসপাতাল ভর্তি রয়েছেন।

পরিবারের কাউকেই না পাওয়ায় সরকারি সহায়তায় তার দেহ নিমতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার লোকজন তাতে বাধা দিয়ে বিক্ষোভ দেখান।

উত্তর চব্বিশ পরগনার দমদমের বাসিন্দা ওই ব্যক্তিকে ১৬ ফেব্রুয়ারি জ্বর ও শুকনো কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

১৯ ফেব্রুয়ারি তার অবস্থার অবনতি ঘটে, এরপর তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। ২৩ ফেব্রুয়ারি, সোমবার মৃত্যু হয় তার।

রাজ্যে করোনা আক্রান্ত ব্যক্তির ছেলে একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং গত বছরের জুলাই মাসে উচ্চশিক্ষার জন্যে কলকাতা ছাড়েন।

বিষয়:করোনা ভাইরাস কলকাতা গুজব মৃত ব্যক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…