চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ঠেকাতে নভেম্বর থেকে ফেসবুকে ‘নিয়ন্ত্রণ’ ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হওয়ার পর ইন্টারনেটে নিজস্ব উদ্যোগে ফিল্টারিং ব্যবস্থাও চালু করতে যাচ্ছে সরকার। আগামী নভেম্বর মাসে চালু হতে যাওয়া ওই ব্যবস্থায় আপত্তিকর এবং গুজব ছড়ায় এমন বিষয়গুলো মুছে দেওয়া হবে।

বেশিরভাগ গুজব ছদ্মনামে ছড়ানো হয় বলে সরকার ফেসবুককেও অ্যাকাউন্টধারীদের পরিচয় সনাক্তে বিশেষ কিছু উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমবেশি নয় কোটি। এর এক তৃতীয়াংশ বা তিন কোটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয়। সরকারের বিভিন্ন সংস্থা বলছে, ফেসবুকে গুজব ছড়ানো বাড়ছে জ্যামিতিক হারে। এ নিয়ে বিভিন্ন সময় ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তির কথা জানিয়েছে সরকার। সর্বশেষ ভুয়া অ্যাকাউন্টধারী সনাক্ত করতে ফেসবুকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এবং টেলিফোন নম্বর বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়।

 

পাশাপাশি গুজব এবং আপত্তিকর শব্দ ফিল্টারিং বা ছাঁকুনি ব্যবস্থায় বন্ধ করে দিতে বাস্তবায়ন হচ্ছে সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স প্রকল্প। কর্মকর্তারা বলছেন, আগামী মাসে পরীক্ষামূলক কার্যক্রমের পর নির্বাচনের আগে নভেম্বর থেকে ওই ব্যবস্থা পুরোপুরি সক্রিয় হবে। আইসিটি মন্ত্রী বলছেন, শরীর ও মনের নিরাপত্তার মতো ডিজিটাল জীবনকে নিরাপদ করার সক্ষমতা অর্জনে কাজ করছে সরকার।

সাইবার হুমকি যে শুধু বাংলাদেশকেই ব্যতিব্যস্ত রেখেছে এমন নয়। পুরো দুনিয়াই আছে এমন হুমকির মধ্যে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত করে পেয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং যুক্তরাষ্ট্রের সনি প্লে স্টেশন নেটওয়ার্কে হানা দেওয়া অপরাধীরা একই সূত্রে গাঁথা। বিশ্বসাইবার নেটওয়ার্ক এমন হুমকিতে থাকায় জাতিসংঘে বিষয়টি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিটি মন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী উপযুক্ত জায়গাতেই উদ্বেগের কথা তুলে ধরেছেন।

Reneta

মন্ত্রী বলছেন, দেশবাসীকে নিরাপদ রাখতেই ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে। এ নিয়ে সাংবাদিক বা অন্য কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গণমাধ্যমের কোনো উদ্বেগ থাকলে সরকার সেটা দেখবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুজবসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT