চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ছড়িয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর অপচেষ্টা চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক।

তিনি বলেছেন: যারা নানা রকম গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন, তারা সফল হবেন না; আমরা মানবতায় বিশ্বাস করি, ধর্মান্ধতায় নয়; এখানে ধর্মান্ধতা নেই। যারা ধর্মকে পুঁজি করে জঙ্গিদের মতো গুজব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের আমরা কঠোরভাবে দমন করবো।  গুজবকারীরা সফল হবেন না।

বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগকারী বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন: প্রিয়া সাহা ডিজ-অ্যাপিয়ারস শব্দের অর্থ জানেন? নিশ্চয়ই জানেন না। তিনি ট্রাম্পের কাছে যে সংখ্যার কথা বলেছেন, সেটা প্রমাণ করতে পারবেন? আওয়ামী লীগ কোনোদিন সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় নাই। সবাই মিলে কাঁধেে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশগঠনেও নানা দফতরে নানা ধর্মের মানুষ মিলে কাজ করছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলেছি।

বন্যা নিয়ে আব্দুর রাজ্জাক বলেন: সারাদেশে বন্যা, বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে আওয়ামী লীগ। আমরা টিম ভিত্তিক কাজ করছি, মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমরা আহামরি কিছু করতে পারছি না। কিন্তু বানভাসি মানুষের পাশে আমরা আছি, এটা জানান দেয়ার চেষ্টা করছি।

তিনি যোগ করেন: বিএনপির আবাসিক নেতা রিজভী প্রতিদিন অভিযোগ করেন-আমরা বানভাসি মানুষের পাশে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী লীগের ক্ষমতায়, কোথাও কেউ না খেয়ে মরে নাই। সিডর, আইলাসহ নানা সংকটে দুর্গত মানুষের পাশে ছিল আওয়ামী লীগ। কিন্তু বিএনপিকে তো পাওয়া যায়নি।

Reneta

গত ১০ বছরে বিএনপি কোথাও ত্রাণ কার্যক্রম করেছে প্রমাণ দিতে পারবে না, দাবি করেন কৃষিমন্ত্রী।  তিনি বলেন: বিএনপির অফিস থেকে দেয়া বিবৃতি মিথ্যাচার।

আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী নিয়ে ড. রাজ্জাক বলেন: বিদ্রোহী প্রার্থীকে নিয়ে তৃণমূলের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। ছোটোখাটো কোন্দল ও দ্বন্দ্ব তৈরি হয়েছে। সতর্ক করাসহ তৃণমূলের নানা সমস্যা সমাধান করে সুসংগঠিত করতে নেত্রী টিম করে দিয়েছেন। আমরা কাজ করছি, এ সভাও তারই অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। এটি আমাদের প্রথম সভা।

‘সামনে ঢাকা সিটির নির্বাচন। এ নির্বাচনেই প্রমাণ হবে মূলত মহানগর আওয়ামী লীগ কতটা সুসংগঠিত ও শক্তিশালী।’

তিনি বলেন: মহানগরে ওয়ার্ড ও থানার কমিটি নিয়ে অনেকের ক্ষোভ আছে। ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে।  এগুলোও আলোচনায় আসতে পারে। আপনারা বলবেন। তবে কাউকে আঘাত করা যাবে না। ভুলত্রুটি থাকতেই পারে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাঈদ খোকন, দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাম্প্রদায়িক সম্প্রীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT