চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজব ছড়ানোর অভিযোগে শিবিরের ৩ সদস্য গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৮
অপরাধ
A A

সম্প্রতি সময়ে ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোষ্ট ও গুজব ছড়ানোর অভিযোগে বাংলাদেশ ছাত্র শিবিরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আক্তারুজ্জামান টনি (২২), মোঃ আসাদুল্লাহ আল গালিব (২২), মোঃ মুনইম সরকার (২৩)।

এসময় তাদের কাছ থেকে ল্যাপটপ, একাধিক মোবাইল সিম, ভিডিও ক্লিপ, ছাত্র শিবিরে যোগদানপত্র জব্দ করা হয়।

Banglabid

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দলনকে ভিন্নখাতে প্রভাবিত করার উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি তাদের ব্যক্তিগত মোবাইল থেকে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস,উসকানিমূলক মিথ্যা তথ্য এবং ছাত্র আন্দোলনকে দীর্ঘমেয়াদী করাসহ গুজব ছড়াচ্ছিল। এ অভিযোগে ধানমন্ডির আবাহনী মাঠের গেইট থেকে তিন ব্যক্তিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্য হিসেবে পরিচয় দেয়। তারা তাদের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকের আইডি হতে এসব অপকর্ম চালাচ্ছিল।

Reneta

রবিউল বলেন, জিজ্ঞাসাবাদে আরো জান যায় আসামিরা গত ২৯ জুলাই শহীদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর উদ্দেশ্যমূলক ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার জন্য ফেসবুকে বিভ্রান্তমূলক স্ট্যাটাস প্রকাশ করছিল।

‘নিরাপদ সড়ক চাই’আন্দোলনে সরকার ছাত্রদের দাবি মেনে নিলেও এই আসামিরা তাদের সহযোগিদের সাথে মিলে অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচি পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের উপর হামলা করার উদ্দেশ্যে অপতৎপরতা করছিল।

আসামিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT