চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানচিত্র ছাড়াও ‘গুগল ম্যাপ’ যেসব বাড়তি সুবিধা দেয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ন ১০, জুন ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
গুগল ম্যাপ

শুধু পথের নির্দেশনাতেই থেমে নেই গুগল ম্যাপ। আধুনিক সময়ে নাগরিক জীবনে পথচলার অন্যান্য অনুষঙ্গও এখানে যুক্ত করেছে এই সার্চইঞ্জিন জায়ান্ট। শুধু একটি এলাকা নয়, বরং ওই এলাকায় প্রয়োজনীয় স্থাপনাগুলোর অবস্থান, রাস্তার খবরাখবর জানাতে পারে গুগল ম্যাপ।

তবে গুগল ম্যাপে থাকা এসব ফিচার সম্পর্কে অনেক ব্যবহারকারী তেমন একটা ধারণা রাখেন না।  তাই দেখা যাক মানচিত্র দেখানো ছাড়াও গুগল ম্যাপ আরও কী বাড়তি সুবিধা দেয়:

অফলাইনে ম্যাপ দেখা 
অনেকসময় মোবাইল ফোনে ইন্টারনেট ডাটা ব্যালেন্স থাকে না। তাই ইন্টারনেট কানেকশন থাকাকালীন প্রয়োজনীয় ম্যাপটি ‘ডাউনলোড’ করে ‘সেভ’ করে রাখুন। পরে অফলাইনে থাকলেও দেখতে পাওয়া যাবে সেই ম্যাপ।

ট্রাফিক কখন কোথায় কেমন
রাজধানী ঢাকার কথা উঠলেই ওঠে ট্রাফিক জ্যামের কথা। এ শহরে সপ্তাহে বার হিসাব করে পথ চলাই বুদ্ধিমানের কাজ। যেমন নিউমার্কেট এলাকায় শপিং ছাড়া যদি কারও সঙ্গে সাক্ষাত বা মিটিং থাকে তাহলে মঙ্গলবার বেছে নেয়াই ভালো। কারণ সেদিন নিউমার্কেট বন্ধ থাকে।

এরকম ট্রাফিকজ্যাম বিহীন বা জ্যামে জমে থাকা সড়ক সম্পর্কে জানাতে পারে গুগল ম্যাপ। এজন্য গুগল ম্যাপের এই অপশনটি ভাল বোঝা যায় ডেস্কটপে। ‘রিয়েল টাইম ট্রাফিক’-এ ক্লিক করলে তিনটি সমান্তরাল লাইন দেখা যাবে, যেখানে ড্রপ-ডাউন মেনু রয়েছে।

‘ট্রাফিক’ অপশনে গিয়ে ‘লাইভ ট্রাফিক’ থেকে ‘টিপিক্যাল ট্রাফিক’ করে নিন। তার পরে সপ্তাহের কোন দিনের কোন সময়ের খবর জানতে চাইছেন তা টাইপ করলেই জেনে যাবেন সব তথ্য।

Reneta

কাছাকাছি থাকা এটিএম বুথ, হোটেল-রেস্টুরেন্টের অবস্থান
অপরিচিত জায়গায় গিয়ে পকেট কিংবা পেট খালি হয়ে গেলেও চিন্তা নেই। গুগল ম্যাপের সার্চ বারে গিয়ে ‘মোর’ ক্লিক করলেই কাছাকাছি থাকা এটিএম বুথ, হোটেল, ক্যাফে-রেস্টুরেন্টের অবস্থান দেখা যাবে।

পছন্দের জায়গা ‘পিন’ করে রাখুন
কোনও জায়গার ম্যাপ সেভ করে রাখতে ‘ড্রপ্‌ড পিন’ করে নিন সেই স্থান। পরে কখনও সেই জায়গায় যেতে হলে, ‘ইয়োর প্লেসেস’-এ গেলেই পাওয়া যাবে পছন্দের জায়গা।

ডেস্কটপ থেকে ডিরেকশন পাঠান নিজের মোবাইলে
ডেস্ক টপে গুগল ম্যাপ ব্যবহার করে সেটা রাস্তায়ও কাজে লাগাতে পারেন। কারণ অতভারী ডেস্কটপ তো আর বহন করে হাঁটা যায় না। তাই ডেস্কটপে দেখা ম্যাপটি পাঠিয়ে রাখতে পারেন নিজের মোবাইলফোনে।

ডেস্কটপ ও মোবাইল ফোন একই অ্যাকাউন্ট দিয়ে খুললেই এই কাজটি করা যাবে। ডেস্কটপে ‘সেন্ড টু ডিভাইস’ অপশনে ক্লিক করুন এবং খোলা রাখুন ‘সেন্ট ফ্রম ডেস্কটপ ম্যাপ’ অপশনটি। ডেস্কটপ থেকে কিছু পাঠালে মোবাইলে নোটিফিকেশন পাবেন ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুগল অ্যাপগুগল ম্যাপগুগল ম্যাপ অ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT