যারা গুগলম্যাপ ব্যবহার করেন তারা জানেন রাতে গুগলের এই অ্যাপসটি ব্যবহার করা বেশ কষ্টকর। বিশেষ করে চোখে একরকম ধাঁধা লেগে যায়। গুগল ম্যাপের ওয়াইট ইন্টারফেস সবসময় ব্লিংক করতে থাকে।
চোখ ধাঁধানো আলোক উজ্জ্বল স্ক্রিন থেকে চালকরা যখন আধো আলো-অন্ধকার রাস্তার দিকে তাকান, তখন সাময়িকভাবে তাদের দৃষ্টির ক্ষতি হতে পারে। অবশেষে এই সমস্যার সমাধান নিয়ে আসলো টেক জায়েন্ট গুগল: নতুন নাইটমোড।
আইওএস ব্যববহারকারীরা এখন থেকে এই নতুন নাইটমোডে গুগলম্যাপ ব্যবহার করতে পারবেন। যদিও অ্যানরোয়েড ফোনে এই সুবিধা আগে থেকেই ছিলো। রাস্তায় দিক নির্দেশনা পেতে অ্যাপল ম্যাপের তুলনায় গুগল ম্যাপ সবসময় সবার কাছে খুব বেশি জনপ্রিয় থাকলেও গুগল ম্যাপের আগেই অ্যাপেল ম্যাপে নাইটমোডের এই সুবিধাটি ছিলো।
প্রযুক্তির বাজারে বেশ কিছুদিন একচেটিয়া রাজত্ব করেছে গুগল। যার সঙ্গে প্রতিযোগিতায় নেমে গুগলকে পিছনে ফেলার চেষ্টা করে গেছে অ্যাপল। অবশেষে রাস্তার দিক নির্দেশনার জন্য ম্যাপ অ্যাপস চালু করে প্রযুক্তির বাজারে আলোড়ন তৈরি করে অ্যাপেল।
হাল ছাড়েনি গুগলও। ক্রমাগত নতুন নতুন গ্যামস চালু ও আপডেট করতে থাকে এই জায়েন্ট কোম্পানিটি। আর তাদের চেষ্টাগুলোর মধ্যে নতুন মাত্রা যোগ করছে গুগল ম্যাপে নতুন নাইট মোড। এখন থেকে গুগলম্যাপ ব্যবহারকারীদের চোখে এই অ্যাপসটি সহনীয় মাত্রায় কাজ করবে। চোখে আর ধাঁধাও লাগবে না।







