চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের স্বীকারোক্তি: ব্যবহারকারীদের জিমেইল ঘাঁটছে শত শত অ্যাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

অন্তত কয়েকশ অ্যাপ জিমেইল ব্যবহারকারীর ইনবক্স স্ক্যান এবং এখান থেকে পাওয়া তথ্য তৃতীয় কাউকে প্রদান করতে পারে বলে তথ্য প্রকাশ করেছে গুগল।

মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠানো এক চিঠিতে গুগল জানায়, তৃতীয়পক্ষ হিসেবে অ্যাপ ডেভেলপাররা ব্যবহারকারীর জিমেইল একাউন্টে প্রবেশ করে তথ্য নিয়ে থাকতে পারে।

অথচ গ্রাহকের জিমেইল স্ক্যান করার প্রবণতা থেকে গত বছর নিজেই সরে আসার কথা জানিয়েছিলো গুগল। এখন গুগলের দাবি, যথেষ্ট বিচার-বিবেচনা করেই তৃতীয়পক্ষকে এই সুযোগ দেয় তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রে গুগলের হেড অব পলিসি সুসান মলিনারির লেখা চিঠিটি প্রথমে ওয়াল স্ট্রিট জার্নালের নজরে আসে। যেখানে সুসান জানান, ‘ডেভেলপাররা তৃতীয়পক্ষের কাছে তথ্য দিয়ে থাকতে পারে। তবে এর আগে অবশ্যই তাদেরকে ব্যবহারকারীদের কাছে স্বচ্ছ থাকতে হবে। তারা কিভাবে তথ্যের ব্যবহার করছে তা ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানাতে হবে।’

এর আগে জুলাইতে গুগলের নিরাপত্তা, বিশ্বাসযোগ্যতা ও গোপনীয়তা বিষয়ক পরিচালক সুজান ফ্রে এক ব্লগ পোস্টে জানান, জিমেইল ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে গুগল তৃতীয় পক্ষের অ্যাপগুলোকে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে জিমেইলে প্রবেশের অনুমতি দেয়। তবে তাদেরকে গুগলের কয়েক ধাপ পর্যালোচনা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। সংশ্লিষ্ট অ্যাপের গোপনীয়তার নীতি এবং আইনগত বৈধতাও খতিয়ে দেখা হয়। গুগলের আওতার বাইরের কোন অ্যাপ ব্যবহারকারীর তথ্যে প্রবেশাধিকার চাইলে সেটা যাচাই করে ব্যবহারকারীকে ওই অ্যাপের তথ্য সংগ্রহের উদ্দেশ্য-ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

তবে এই তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপাররা যে আরও কোনো পক্ষের কাছে ব্যবহারকারীর তথ্য দিচ্ছে তা কিন্তু জানাননি এই গুগল কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ই-মেইলইমেইলগুগলজিমেইল
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT