চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের চাকরিতে প্রাধান্য পায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

জামিল আক্তারজামিল আক্তার
৪:৫৮ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তি জায়ান্ট গুগলে চাকরি করাটা অনেকের জন্যই একটা বহু আকাঙ্খিত স্বপ্ন। অনেকেই মনের মধ্যে স্বপ্ন বুনতে থাকেন শিক্ষা জীবন শেষ করে গুগলে চাকরি করার।

কর্ম পরিবেশের দিক থেকেও গুগল বর্তমান বিশ্বে এক নম্বর জায়গা অর্জন করেছে। পৃথিবীর নানা প্রান্ত থেকে বেছে বেছে সব থেকে মেধাবী মানুষগুলোকেই নিয়োগ দেয় গুগল।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে ফুলটাইম চাকরীজীবী রয়েছে ৫৭ হাজার। বিভিন্ন দেশে থেকে প্রতিবছর আড়াই থেকে সাড়ে তিন লাখ চাকরির আবেদন জমা হয় গুগলে। অনেক পরীক্ষা-নিরীক্ষা পর সেখান থেকে প্রতিবছর মাত্র ৪ হাজার লোককে নিয়োগ দেওয়া হয় গুগলে।

সম্প্রতি বিজনেস ইনসাইডার গুগলে যে সব সব শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের আধিপত্য বেশি সেই ২০ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করেছে।

এ তালিকা করার সময় দেখা হয়েছে নেটওয়ার্কিং এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গুগলের অ্যালামনাই হতে। লিঙ্কইনড এ ইউনিভার্সিটি ফাইন্ডার টুল ব্যবহার করে এই তালিকা করা হয়েছে।

স্বাভাবিক ভাবেই ক্যালিফোর্নিয়া অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীদের প্রাধান্য এক-তৃতীয়াংশের মতো। কারণ সিলিকন ভ্যালী থেকে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব খুব বেশি না। আর সিলিকন ভ্যালিতেই অবস্থিত গুগলের প্রধান কার্যালয়।

Reneta

তবে এবার দেখে নেওয়া যাক কোন বিশ্ববিদ্যালয়ের কতজন সাবেক শিক্ষার্থী রয়েছে গুগলে।

গুগলে সবচেয়ে বেশি সাবেক শিক্ষার্থী প্রেরণের দিক দিয়ে এক নম্বরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের। এ শিক্ষাপ্রতিষ্ঠানটির ২ হাজার ২৭৫ জন অ্যালামনাই বর্তমানে গুগলে চাকরি করছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনির্ভাসিটি অব বার্কলে’র অবস্থান। এই বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৩২ জন সাবেক শিক্ষার্থী গুগলে বর্তমানে চাকরী করছেন। তৃতীয় অবস্থানে আছে কার্নেগী মেলন ইউনির্ভাসিটি। বিশ্ববিদ্যালয়টির ১ হাজার ১৮০ জন সাবেক শিক্ষার্থী রয়েছেন গুগলের অফিসে।

১ হাজার ১১ অ্যালামনাই প্রেরণ করে  চতুর্থ অবস্থানে রয়েছে এমআইটি। পঞ্চম অবস্থানে রয়েছে লস অ্যাঞ্জেলসের ইউর্ভাসিটি অব ক্যালিফোর্নিয়া। গুগলে তাদের সাবেক শিক্ষার্থী রয়েছে ৯০২ জন। ষষ্ঠ অবস্থানে রয়েছে  ইউনির্ভাসিটি অব মিশিগান। গুগলে তাদের সাবেক শিক্ষার্থীর সংখ্যা ৭৭৩ জন।

সপ্তম অবস্থানে রয়েছে কর্নেল ইউনির্ভাসিটি। গুগলে তাদের সাবেক শিক্ষার্থীর সংখ্যা ৭৪৭ জন। অষ্টম অবস্থানে রয়েছে ইউনির্ভাসিটি অব ইলিনিয়স, আরবানা শাম্পানা। গুগলে তাদের সাবেক শিক্ষার্থীর সংখ্যা ৬৬৩ জন।

বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গুগলে তাদের সাবেক শিক্ষার্থী প্রেরণের দিক দিয়ে একটু পিছিয়েই রয়েছে। এই তালিকায় তাদের অবস্থান নবম। গুগলে তাদের সাবেক শিক্ষার্থীর সংখ্যা ৬১৬ জন।

দশম অবস্থানে রয়েছে সান দিয়াগোর ইউনিভাসিটি অব ক্যালিফোর্নিয়া। গুগলে তাদের সাবেক শিক্ষার্থীর সংখ্যা ৫৬৬ জন। একাদশতম স্থানে অবস্থান করছে ইউনিভাসিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিস। এই বিশ্ববিদ্যালয়ের ৪৯০ জন সাবেক শিক্ষার্থী গুগলে কর্মরত।

তালিকায় ইউনির্ভাসিটি অব পেনিসিলভেনিয়ার ওয়ারটন স্কুল অব বিজনেস রয়েছে দ্বাদশমত স্থানে।  ত্রয়োদশতম স্থানে আছে ইউনির্ভাসিটি অব পেনিসেলভেনিয়া। গুগলে তাদের সাবেক শিক্ষার্থীর সংখ্যা ৪৬৪ জন। চর্তুদশতম স্থানে রয়েছে বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। গুগলে কর্মরত রয়েছে তাদের ৪১৯ জন সাবেক শিক্ষার্থী। পঞ্চদশতম স্থানে রয়েছে সান্তা বারবারার ইউনিভাসিটি অব  ক্যালিফোর্নিয়া। গুগলে কর্মরত রয়েছে তাদের ৩৮১ জন সাবেক শিক্ষার্থী।

বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকার ষষ্ঠদশতম স্থানে। গুগলে তাদের ৩৫৫ জন সাবেক শিক্ষার্থী কর্মরত। সপ্তদশতম স্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। এই বিজনেস স্কুলের ৩৪২ জন সাবেক শিক্ষার্থী গুগলে কর্মরত রয়েছে। অষ্টদশতম স্থানে রয়েছে সান লুইস অবিসপো’র ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনির্ভাসিটি। তাদের ৩২৯ জন সাবেক শিক্ষার্থী বর্তমানে গুগলে কর্মরত রয়েছে।

পারডু ইউনির্ভাসিটি রয়েছে উনবিংশতম স্থানে। তাদের ২৯৬ জন সাবেক শিক্ষার্থী গুগলে কর্মরত। তালিকার শেষ ও বিংশতম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাইরে তালিকায় থাকা একমাত্র বিশ্ববিদ্যালয়টি ইসরাইলের তেল আভিব বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ২৮৮ জন সাবেক শিক্ষার্থী রয়েছে গুগলে কর্মরত।

তবে আশ্চর্যজনকভাবে এই তালিকায় বাংলাদেশ, দক্ষিণ এশিয়া বা সমগ্র এশিয়ারই কোনো বিশ্ববিদ্যালয় নেই। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে পাঞ্জাবে কৃষকদের র‍্যালি

জুলাই ১৪, ২০২৬

রাজধানীর ড্রেনে কী নেই? লেপ-তোশক-বালিশও উদ্ধার

জুলাই ১৪, ২০২৬

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT