চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগলের অনুরূপে পোশাক খাতে আসছে ডিজিটাল ম্যাপ

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৮:০৮ অপরাহ্ণ ২৯, জুলাই ২০১৭
অর্থনীতি
A A

গুগল ম্যাপের অনুরূপ তৈরি পোশাক খাতের বিশদ তথ্য নিয়ে তৈরি করা হবে ‘ডিজিটাল ম্যাপ’। যেখানে দেশে মোট কারখানা ও শ্রমিক সংখ্যা, কারখানার ধরণ, অবস্থান, ঠিকানা এবং কারখানার দালান কাঠামোসহ বিস্তারিত সব তথ্য সংরক্ষণ করা হবে।ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেশের এই খাত সম্পর্ক সহজে জানা যাবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ভবনে ‘ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ’ প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।

পোশাকখাত সংশ্লিষ্টরা বলছেন, সর্বজনীন ও নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি থাকার কারণে দেশ-বিদেশে পোশাক খাতের স্বচ্ছতা প্রায়ই প্রশ্নের মুখে পড়ে। সঠিক তথ্যের অপর্যাপ্ততার কারণে এ খাতকে ঘিরে বির্তক ও বিভ্রান্তি রয়েছে। এই ডিজিটাল ম্যাপের মাধ্যমে এসব সমস্যা দূর হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আন্দালিব, সি অ্যান্ড এ সোর্সিং বাংলাদেশের মহাব্যবস্থাপক শান্তনু সিং।

সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন সেন্টারের উপদেষ্টা অধ্যাপক রহিম বি তালুকদার।

ডিজিটাল ম্যাপ প্রকল্পের ব্যবস্থাপক পারভীন সুলতানা হুদা প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আগামী চার বছরে এটি বাস্তবায়িত হবে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল ম্যাপ পুরোপুরি চালু করা সম্ভব হবে। এর আওতায় দেশের ২০টি পোশাক উৎপাদনকারী জেলার ১০৪টি উপজেলার পোশাক কারখানাগুলো ডিজিটাল ম্যাপের মধ্যে আসবে। ফলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশের এই খাত সম্পর্ক সহজে জানা যাবে। প্রকল্পটি বাস্তবায়নে সহায়তা করছে ব্র্যাক ইউএসএ।

Reneta

দেশের সব কারখানা থেকে তথ্য সংগ্রহ করে এই ডিজিটাল ম্যাপে নিয়ে আসা হবে। কারখানার মৌলিক তথ্যগুলোর সঙ্গে কারখানা পণ্যের ধরণ, উৎপাদন ধরণ, নারী ও পুরুষ শ্রমিক, ক্রেতা, কারখানার অনুমোদন ও সনদ, ফায়ার সিস্টেম, হাসপাতাল ব্যবস্থাপনা কতদূর, নিরাপত্তা কমিটি, ট্রেড ইউনিয়নসহ তথ্য সব থাকবে।

বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের আরেকটি ধাপ হচ্ছে- এই ডিজিটাল ম্যাপ।তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় বলেই প্রতিযোগী দেশগুলো মিথ্যাচার করছে। শ্রমিকরা কাজ করছে, বেতন পাচ্ছে। অথচ ক্রেতাদের কাছে নেতিবাচক সংবাদ পাঠানো হচ্ছে।

অধ্যাপক সাদ আন্দালিব বলেন, দেশের পোশাক খাত নিয়ে গবেষণার অভাব রয়েছে। কিন্তু আমাদের গবেষণা করতে হবে আগামী ১৫ বা ২০ বছর পর পোশাক খাতের অবস্থান কোথায় পৌঁছবে তার সঠিক ধারণা পেতে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান করা জরুরি।

শান্তনু সিং বলেন, ডিজিটাল ম্যাপ পোশাক খাতে স্বচ্ছতা আনবে। অনেক দেশ এমনটি এখনও চিন্তা করেনি। কিন্তু বাংলাদেশে সেটি হচ্ছে। বাংলাদেশ এখানেও নেতৃত্ব দিবে।

সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনে দুর্ঘটনার পর পোশাক খাতের অনেক উন্নয়ন হয়েছে। উদ্যোক্তারা সবুজ কারখানা নির্মাণ করছে। কিন্তু এসব বাদ দিয়ে শুধু ব্যবসায়ীদের খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।

“আমাদের কিছু লোক, শ্রমিক নেতা এবং তথাকথিত বুদ্ধিজীবীরা বিদেশে দেশের পোশাক খাত নিয়ে শুধু নেতিবাচক কথা বলেন। সেটিই যেন তাদের লক্ষ্য। তাদের কাছে, পোশাক খাতের ব্যবসায়িরা যেন শুধু লুটপাট করেন। কিন্ত তারা যে, অর্থনীতির জন্য কিছু করছেন, মানুষকে চাকরি দিচ্ছেন; সেটি দেখেন না সমালোচনাকারীরা”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোশাক খাত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT