প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ এবং বিস্ফোরক আইনে করা মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে তিন সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ রোববার তাকে এই আগাম জামিন দেন।
রোববার আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এই আইনজীবী বলেন, ফটিকছড়িতে ৩০ মে বিস্ফোরক আইনে করা এক মামলায় এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা মামলায় গিয়াস উদ্দিন কাদেরকে ৩ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত।










