চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিনেস বুকের রেকর্ড ভেঙ্গে প্রায় ৮ কেজি ওজনের কিডনি অপসারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
স্বাস্থ্য
A A

ভারতের দিল্লির একটি হাসপাতালে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির শরীর থেকে ৭ দশমিক চার কেজি ওজনের একটি কিডনি অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন চিকিৎসকরা। 

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, এর আগে ২০১৭ সালে ৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কিডনি অপসারণ করেছিলেন চিকিৎসক। দিল্লির হাসপাতালে অপসারণ করা কিডনির ওজন এর চেয়েও বেশি হওয়ায় গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথা ভাবছেন সেখানকার চিকিৎসকেরা।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, এটি সর্বোচ্চ ওজনের মানব কিডনি। জানা গেছে, অটোসোম্যাল ডমিন্যান্ট পলিসাইস্টিক কিডনি ডিজিজ নামে জন্মগত রোগে ভুগছিলেন ওই ব্যক্তি। এই রোগে দু’টি কিডনিই ফুলে ওঠে এবং অসুস্থ হয়ে পড়েন তিনি।

সোমবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারটি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক ড. শচিন কাঠুরিয়া জানিয়েছেন, প্রায় দুই ঘণ্টার অস্ত্রোপচারে ওই ব্যক্তির শরীর থেকে কিডনিটি অপসারণ করা হয় যা প্রায় তার পেটের ভেতরে ঢুকে গিয়েছিল।

তিনি বলেন,’দু’টি সদ্যজাত শিশুর ওজনের চেয়েও ওই কিডনিটির ওজন ছিল বেশি।’

Reneta

একজন স্বাভাবিক মানব দেহে কিডনির ওজন থাকে ১২০ থেকে ১৫০ গ্রাম।  সেহিসেবে দুইটি সদ্যজাত শিশুর ওজনের চেয়েও কিডনিটির ওজন ছিল বেশি। অপসৃত ওই কিডনিটির দৈর্ঘ্য ছিল ৩২ সেন্টিমিটার এবং এটি প্রস্থে ছিল ২১ দশমিক আট সেন্টিমিটার। এজন্যই একে বলা হচ্ছে এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় কিডনি।

ড. কাঠুরিয়া আরও বলেন, অস্ত্রোপচারের আগে করা স্ক্যানে বড় একটি কিডনি দেখা যাচ্ছিল। কিন্তু সেটা যে এতো বড় হবে আমরা কল্পনা করিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিডনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT