চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়েবানা জানাযা থেকে বিজয়চিহ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১১, মে ২০১৬
বাংলাদেশ
A A

চট্টগ্রাম ও রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযা প্রতিরোধের মুখে পড়লেও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে জামায়াত-শিবির নির্বিঘ্নেই জানাযা আদায় করেছে।

হত্যা-ধর্ষণ-গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত নিজামীর গায়েবানা জানাযায় অংশ নিয়ে জামায়াত-শিবির কর্মীরা বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করে।

জানাযার সময় জাতীয় মসজিদের গেটে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল। রাজশাহীতে পুলিশ এরকম জানাযা চেষ্টা ব্যর্থ করে দিলেও রাজধানীতে কোন বাধা দেয়নি। আবার চট্টগ্রামে গায়েবানা জানাযা ভণ্ডুল করতে ছাত্রলীগ উপস্থিত থাকলেও বায়তুল মোকাররমের সামনে কোন সংগঠন এমন চেষ্টা করেনি।

Banglabid

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর বিভিন্ন এলাকার জামায়াত-শিবির নেতা-কর্মীরা জোহরের নামাজের বেশ আগে থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থান নেয়। নামাজ শেষে বদর কমান্ডার নিজামীর গায়েবানা জানাযায় অংশ নেয় তারা।

গতরাতে যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি কার্যকরের পর পরই আজ বুধবার সারাদেশে গায়েবানা জানাযা কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে ঢাকার কোথায় জানাযা অনুষ্ঠিত হবে তা উল্লেখ ছিল না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেকেআরের সর্বকালের সেরা একাদশে সাকিব

পরবর্তী

চলচ্চিত্রে সমাজ সংস্কারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

চলচ্চিত্রে সমাজ সংস্কারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর ফ্ল্যাটের ছাদে পূর্ণ এক উঠোন

সর্বশেষ

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT