চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ক নন, শুধুই গানের মডেল হলেন ইমরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

সময়ের সবচেয়ে ব্যস্ত সংগীত তারকা ইমরান মাহমুদুল। কণ্ঠ, সুর ও সংগীত দিয়ে যিনি জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। নিজের প্রায় সব গানের ভিডিওতে ইমরানের অনবদ্য উপস্থিতি মুগ্ধতা ছড়িয়েছে।

চ্যানেল আই সেরাকণ্ঠের মঞ্চ থেকে উঠে আসা শিল্পী ইমরান এবার গায়ক নন, আসছেন শুধুই গানের মডেল হিসেবে।

সময়ের ব্যস্ততম আরেক শিল্পী জুয়েল মোর্শেদের ‘এক শিশি বিষ’ শিরোনামের গানে মডেল হলেন ইমরান। তার সঙ্গে আছেন কলকাতার শুভশ্রী কর। সুহৃদ সুফিয়ানের কথায়, গানটির সুর-সঙ্গীতায়োজন এবং কণ্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ।

দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। এ গানের মাধ্যমে প্রথমবার আরেকজনের গানের মডেল হয়ে ইমরান বলেন, ‘গানটির অডিও প্রথম শুনেছিলাম অনেকদিন আগে। তখনই মনে ধরে। বিভিন্ন ঘরোয়া আড্ডায় বসলে আমি আর জুয়েল ভাই মিলে গানটি গাইতাম। একদিন আড্ডায় জুয়েল ভাইকে বললাম, গানটির ভিডিও করছেন না কেন?

এরপর ঘটে গেল অনেককিছু। জুয়েল মোর্শেদের জানালেন সেই গল্প। বললেন, ইমরান যখন আমাকে বলল, গানটির ভিডিও করছি না কেন আমি তখন মজার ছলেই বললাম, তুমি মডেল হবে! তাহলেই ভিডিও করবো। আমি অবাক! ইমরান রাজি হয়ে গেল। ভিডিও নির্মাণ শেষ হয়ে এখন গানটির ভিডিও প্রকাশের পালা।

Reneta

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ইউটিউবে ইমরানের মডেলিংয়ে গানটির ভিডিও প্রকাশ হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান মাহমুদুলজুয়েল মোর্শেদধ্রুব মিউজিক স্টেশনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভালোবাসা, স্বাধীনতা ও সাংবাদিকতার দীর্ঘ যাত্রা: শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি প্রশাসন: ব্যারিস্টার ফুয়াদ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বালতির পানিতে পড়ে ১৭ মাসের শিশুর মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT