গায়ক এড শিরান এখন ডিজে

এড শিরান একটি কনসার্টে পারফর্ম করছেন, দর্শকদের সাথে সংযোগ স্থাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ডিজে হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে ব্রিটিশ তারকা সংগীতশিল্পী এড শিরানের। বন্ধু প্যাসেঞ্জারের গান ‘সোর্ড ফর্ম দ্য স্টোন’-এর রিমিক্স করতে যাচ্ছেন তিনি। আগামী সপ্তাহেই আসতে পারে এই রিমিক্সটি।
এক সূত্র বলেছে, ‘টিনএজে পরিচয় হওয়ার পর থেকেই শিরান এবং প্যাসেঞ্জারের বন্ধুত্ব। একসঙ্গে তারা গান করেছেন, তবে এধরনের কাজ আগে করেননি। শিরানের করা রিমিক্সটি পছন্দ হয়েছে প্যাসেঞ্জারের।’
দুই সপ্তাহ আগেই প্রকাশ পেয়েছে এড শিরানের নতুন গান ‘আফটার গ্লো।’ গানটি প্রশংসিত হয়েছে শ্রোতামহলে।
এড শিরানের পুরো নাম এডওয়ার্ড ক্রিস্টোফার শিরান। ‘থিংকিং আউট লাউড’, ‘ফটোগ্রাফ’, ‘শেপ অব ইউ’ সহ অনেক সফল ও আলোচিত গান গেয়েছেন এড শিরান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






