ফেয়ার এ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’- চ্যাম্পিয়ন বাঁধন কুমার সাহাকে গাড়ির চাবি তুলে দিয়েছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মিতসুবিশি অ্যাটরেজ ২০১৬ মডেলের গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
গাড়ির চাবি পাওয়ার পর চ্যানেল আই প্রাঙ্গনে গাড়ি চালিয়ে দেখেন বাঁধন।
গাড়ি পেয়ে উচ্ছসিত বাঁধন চ্যানেল আই অনলাইনকে বলেন: গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ স্যারকে ছোট বেলা থেকেই টিভি পর্দায় দেখেছি, তাঁর কাছ থেকে গাড়ির চাবি নেবো, কখনো তা চিন্তাও করিনি। অসাধারণ অনুভূতি হচ্ছে, যা বলে বোঝানো যাবে না।

বাঁধন বলেন: গাড়িটা বড় কথা নয়, অর্জনটাই বড় কথা। চ্যানেল আই না থাকলে আমি এতাদূর আসলে পারতাম না। তাদের গ্রুমিংটা অনেক কাজে লেগেছে।
ভবিষ্যতে নিজের অর্জন দিয়ে মিডিয়াতে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন ফেয়ার এ্যান্ড লাভলী মেন-চ্যানেল আই হিরো বাঁধন।










