চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি দুর্ঘটনায় শাবানা আজমির অবস্থা গুরুতর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। ইন্ডিয়া টিভি নিউজ.কম জানিয়েছে, মুম্বাই-পুণের মাঝ রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী।

মহারাষ্ট্রের রায়গড় জেলার খালাপুরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঘটা এই দুর্ঘটনায় অভিনেত্রীর চোট বেশি গুরুতর কিনা সে বিষয়ে জানা যায়নি।

দুর্ঘটনার পরেই শাবানা আজমিকে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর।

একটি ট্রাকের সঙ্গে শাবানা আজমির গাড়ির ধাক্কা লাগায় দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অনেকটা অংশ।

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন স্বামী জাভেদ আখতারও। তবে তিনি সুস্থই রয়েছেন। একই গাড়িতে ছিলেন অজ্ঞাতনামা আরেকজন নারী, তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে শুক্রবার (১৭ জানুয়ারি) ছিলো স্বামী জাভেদ আখতারের ৭৫তম জন্মদিন। এদিন ঘরোয়া পার্টিতেও সতস্ফূর্ত ছিলেন এই দম্পতি।

Raigad Police: Actor Shabana Azmi&her driver got injured in accident near Kahalpur on Mumbai-Pune Expressway. Javed Akhtar was also present in the car, but he is safe. Their vehicle was hit by a truck while they were travelling from Pune to Mumbai. Injured shifted to MGM Hospital https://t.co/bezuNWvUTa pic.twitter.com/8YWtZoEUSF

— ANI (@ANI) January 18, 2020

Reneta

পারিবারিক সূত্রে আগে থেকেই জাভেদ আখতারের সঙ্গে পরিচয় ছিল শাবানা আজমির। জাভেদ আখতারের উজ্জ্বল চিন্তাধারা মুগ্ধ করেছিল শাবানা আজমিকে। নিজেদের অনেক আগ্রহের বিষয়ে মিল থাকায় সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন তারা। কিন্তু তাকে বিয়ে করা সহজ ছিল না। কারণ জাভেদ আখতার তখন বিবাহিত এবং দুই সন্তানের বাবা।

আর তাই জাভেদ আখতারকে ভালো লাগলেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন শাবানা আজমি। সম্পর্ক ভেঙ্গে ফেলার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাদের একের অপরকে দরকার। ১৯৮৪ সালে বিয়ে করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডলিড বিনোদনশাবানা আজমি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৫৪ কোটি ডলার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT