গাড়ি চালকদের চাকরি দেয়ার আগে মালিকপক্ষ যেন খোজ খবর নেন সেই পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। খারাপ লোকদের যেন কোনোভাবে চাকরি দেয়া না হয় তার জন্য মালিক পক্ষের কাছে অনুরোধ করেছেন তিনি।
শুক্রবার সকালে মন্ত্রী ফেনীতে চলমান সিক্সলেইন ফ্লাইওভারের কাজ পরিদর্শনের জন্য এসে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
টাঙ্গাইলে মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যার শিকার রূপা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, রূপা আইনজীবী হয়ে অসহায় মানুষকে আইনী সহায়তা দেয়ার স্বপ্ন দেখেছিলো কিন্তু তার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। রূপার উপর পাশবিক ও নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এসময় ওবায়দুল কাদের বিএনপি প্রসঙ্গ টেনে বলেন, বিএনপি গুম খুন, সন্ত্রাসের নজীরবিহীন রেকড কেউ ভাঙ্গতে পারেনি পারবেনা।
ঈদে ঘরমুখো মানুষের সড়কে যাতায়তের খবর প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন, আমার সাথে নিয়মিত আলাপ করছেন বলেও জানান সেতুমন্ত্রী।









