চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ির যন্ত্রাংশের ভেতর ইয়াবা, সাবেক চেয়ারম্যানসহ আটক ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২৭ পূর্বাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার-গাড়ির যন্ত্রাংশের ভেতর ইয়াবা

কক্সবাজারে প্রাইভেট কারের বিভিন্ন যন্ত্রাংশের ভেতরে করে অভিনব কৌশলে পাচারের সময় ইয়াবাসহ সাবেক এক চেয়ারম্যান ও চাকুরিচ্যুত নৌ সদস্যসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির (৪৪), নৌবাহিনীর চাকুরিচ্যুত সদস্য জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আজিজুর রহমান (৩৮) এবং প্রাইভেট কার চালক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পূর্ব লালার চর গ্রামের আবুল কাসেম লিটন (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকার চ্যানেল আই অনলাইনকে জানান: গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার সদর মডেল থানার এসআই রাশেদের নেতৃত্বে একটি দল পুলিশ মেরিন ড্রাইভ সড়ক থেকে কলাতলী মোড এ প্রবেশের সময় একটি প্রাইভেট কারসহ তাদের আটক করে।

প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা থাকার কথা অস্বীকার করে। পরে কক্সবাজার সদর মডেল থানায় এনে প্রাইভেট কারটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে অভিনব পন্থায় রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খাইরুজ্জামান বলেন: আটক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে নরসিংদীতে মাদক বিশেষ ক্ষমতা আইনসহ ৪টি মামলা রয়েছে।

Reneta

অন্যদিকে আটক আজিজুর রহমান ২০১১ সালে নৌবাহিনী থেকে চাকুরিচ্যুত হন।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকরা বর্তমানে কক্সবাজার সদর থানা হাজতে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাইয়াবা আটককক্সবাজার ইয়াবা পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT