চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়িচাপায় পথচারী নিহতের ঘটনায় যা বলছেন এমপি পুত্র সাবাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
বাংলাদেশ
A A
বাবা একরাম চৌধুরী এমপির পাশে সাবাব চৌধুরী

বাবা একরাম চৌধুরী এমপির পাশে সাবাব চৌধুরী

গাড়িচাপায় পথচারী (সেলিম) নিহতের ঘটনায় আলোচনায় আসা এমপি পুত্র সাবাব চৌধুরী দাবি করেছেন, ওই দিন তিনি শুধু ঘটনা স্থলেই নয় ঢাকাতেই ছিলেন না। তার দাবি, একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ কারার উদ্দেশ্যে তাকে টার্গেটে পরিণত করছে। তারা তাকে এবং তার পরিবারকে রাজনৈতিক ভাবে হেয় করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। ঘটনার দিন মঙ্গলবার (১৯ জুন) তিনি নোয়াখলীতে অবস্থান করছিলেন। প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন ভিডিও ও স্থিরচিত্রও।

গত ১৯ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের কাছে সেলিম ব্যাপারী নামে এক পথচারী নিহতের ঘটনায় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পুত্র সাবাব চৌধুরীকে জড়িয়ে সংবাদ আসে বিভিন্ন গণমাধ্যমে।

এ প্রসঙ্গে সাবাব বলেন: ১০ জুন থেকে আমি নোয়াখালীতে ছিলাম। ঘটনার দিন ১৯ জুন রাত ৯টা পর্যন্ত আমি নোয়াখালীর সুবর্ণচরে আমার নামে উদ্বোধন করা একটি ঘাট পরিদর্শন করেছি। সেখানে হাজার হাজার মানুষ ছিল। তারা আমাকে দেখেছে। হাজার হাজার মানুষ সাক্ষী আছে, আমি তখন নোয়াখালীর সুবর্ণচরে ছিলাম। এখানে লুকোচুরির কিছুই নাই। আমি বাবার একমাত্র ছেলে। আমি রাজনীতিতে সময় দিচ্ছি। তাই রাজনৈতিক প্রতিপক্ষরা আমার রাজনৈতিক ক্যারিয়ার ধংস করার জন্য এই অপপ্রচার চালাচ্ছে।

Banglabid

তাকে নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও কেউ তার বক্তব্য নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। বলেন: বিভিন্ন গণমাধ্যমে আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করলেও কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমার বক্তব্য ছাড়াই সংবাদ পরিবেশন করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যে প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি আমাকে চেনেন এবং আমাকে প্রায়ই গুলশান বনানীতে গাড়িসহ আড্ডা দিতে দেখেছেন, তা অবিশ্বাস্য।

কেননা, দীর্ঘদিন থেকে পড়াশুনার জন্য নিউজিল্যান্ড থাকার পর খুব অল্প সময় হলো তিনি দেশে এসেছেন। তাও ঢাকাতে তেমন একটা হয়নি। বাবা একরামের ইচ্ছায় রাজনীতিতে সময় দিতে অধিকাংশ সময় থাকছেন নোয়াখালীতেই।

তারপরও যদি তাকে নিয়ে সন্দেহ থেকেই থাকে ওই দিন মহাখালীর আশে-পাশের রাস্তার সিসিটিভি’র ফুটেজ পরীক্ষা করে দেখার আহ্বান জানান তিনি।

Reneta

ঘটনাস্থলে একটি গাড়ির নাম্বার প্লেট পড়েছিলো যা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। পরে বিআরটিএ থেকে জানা যায়, গাড়িটি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন্নাহার শিউলির নামে রেজিস্ট্রেশন করা। কামরুন্নাহার শিউলি কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান। ওই দিন গাড়িটি চালিয়ে উত্তরা থেকে ধানমন্ডি আসছিলেন গাড়ি চালক নুরুল আলম। ওই ঘটনার পর থেকে গাড়ি চালক নুরুল আলম পালাতক রয়েছে।

যেহেতু তাদের পরিবারে গাড়িতেই দুর্ঘটনার শিকার হয়ে সেলিম ব্যাপারী’র (৪৫) মৃত্যু হয়েছে তাই নিহতের পরিবারের যাবতীয় দায়িত্ব নেওয়ার ইচ্ছে পোষণ করেন সাবাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পথচারী নিহতলিড নিউজসাবাব চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT