চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাল পেতে দিলেন মেয়র আইভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৮ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বৃহস্পতিবার সকাল ১১টা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে মানববন্ধন করছেন শামীম ওসমানের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে তারা স্লোগান দিতে থাকেন। ‘আইভি’র দুই গালে, জুতা মারো তালে তালে’ এমন শ্লোগান চলতে থাকে বেশ কিছুক্ষণ।

সে সময় অফিসেই ছিলেন মেয়র আইভি। এক পর্যায়ে অফিস থেকে বেরিয়ে সরাসরি চলে আসেন মানববন্ধন কর্মসূচিতে। সেসময় বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে আরো জোরে আরো বেশি স্লোগান দিতে থাকেন।

তাদের সামনে গিয়ে গাল এগিয়ে দিয়ে আইভি বলেন, আমাকে জুতা মারো।

মেয়রের এমন আহ্বানে বিব্রত হয়ে পড়েন মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা। যে যার মতো দ্রুত তারা ওই জায়গা ছেড়ে যেতে থাকেন। 

কিছুটা দূরে গিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, শহর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

Reneta

মানববন্ধন কর্মসূচির সময় সিটি করপোরেশন ভবনে মেয়রের সঙ্গে বৈঠক করছিলো জাপানের দাতা সংস্থা (জাইকার) একটি প্রতিনিধিদল। এমন পরিস্থিতির মধ্যেই সেখানে উপস্থিত হন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর পুষ্পিন্দর ধীলন ।

কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ ক্লাবে সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে বৈঠক করে মেয়র ভবনে এসেছিলেন তিনি। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শামীম ওসমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম, সৌম্য’র পর সাকিবের ফিফটি

পরবর্তী

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ৩০০

পরবর্তী

ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ৩০০

সাহরী ও ইফতারের সময়সূচি

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT