চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গালি বয়’কে অস্কারে পাঠাচ্ছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

চলতি বছরে মুক্তি পাওয়া ভারতের আলোচিত ছবিগুলোর একটি জয়া আখতার পরিচালিত ‘গালি বয়’। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত এই ছবিটিকে এবার অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

শনিবার এ বিষয়ে নিজেই টুইট করে জানান ‘গালি বয়’ নির্মাতা জয়া। অস্কারের ৯২তম আসরে ভারত থেকে অফিশিয়ালি এই ছবিটিকে মনোনীত করায় বাছাই কমিটি ও ফিল্ম ফেডারেশনকেও ধন্যবাদ জানান তিনি।

চলতি বছরে ভারতের অস্কার কমিটির বাছাই পর্বের প্রধান ছিলেন বাঙালি অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। তার নেতৃত্বেই ‘গালি বয়’ ছবিটিকে এ বছর অস্কারের জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে।

মুম্বইয়ের ধারাভি বস্তির এক র‍্যাপ পাগল ছেলের স্বপ্নপূরণের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘গালি বয়’। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ভারতজুড়ে মুক্তি পায় ছবিটি। ৭৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবিটি আয় করে দুইশো কোটি রুপিরও বেশি। শুধু তাই নয়, বেশকিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দাপট দেখায় ছবিটি।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২০ সালের ০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলিয়া ভাটগালি বয়জয়া আখতারফারহান আখতারভারতরণবীর সিংলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT