চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গালওয়ান সংঘর্ষ নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিলেন অজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২০
বিনোদন
A A

বলিউডে নির্মিত দেশাত্ববোধক সিনেমাগুলো বরাবরই খুব জনপ্রিয় হয়ে থাকে। আর তাই তো এবার ভারতের লাদাখে গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনা সদস্যদের সংঘর্ষ নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ।

গেল ১৫ জুন মধ্যরাতে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্যের নির্মম মৃত্যু হয়েছে। ঘটনাটির পর পরই পুরো দেশটিতে শোকের ছায়া নেমে এসেছিল। গালওয়ান উপত্যকায় সেই সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের বিশেষ সম্মান জানাতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন অজয় দেবগণ।

তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এমনকি কারা ছবিতে অভিনয় করবেন, তাও চূড়ান্ত হয়নি। তবে ছবিটি প্রযোজনা করবেন অজয় দেবগণের প্রযোজনা সংস্থা। এছাড়া সহ-প্রযোজক হিসেবে থাকবেন সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি।

এদিকে বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘চীনা ফৌজের বিরুদ্ধে যুদ্ধে গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। তাঁদের নিয়ে ছবি তৈরি করতে চলেছেন অজয় দেবগণ।’

বিগত ৪৫ বছরে চীন ও ভারতের মধ্যে এমন ভয়াবহ যুদ্ধ হয়নি। ১৫ জুন পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকায় দুই দেশের বাহিনীর সংঘর্ষে এক কর্নেলসহ ২০ ভারতীয় সেনা সদস্য নিহত হওয়ার পর থেকেই উত্তপ্ত লাদাখ পরিস্থিতি।

এদিকে অজয়ের আসন্ন সিনেমা ‘ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া’ ভারতীয় সেনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যেটি ডিজনি হটস্টারে স্ট্রিমিং হবে। অভিষেক দুধাইয়া পরিচালিত এই ছবিটি ভারত-পাকিস্তান যুদ্ধ অবলম্বনে নির্মিত হয়েছে। অজয় ছাড়াও ছবিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, নোরা ফাতেহি, শরদ কেলকর, অ্যামি ভির্ক এবং প্রণিতা সুভাষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণনোরা ফাতেহিসঞ্জয় দত্তসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT