চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস শ্রমিকদের জন্য সহজেই বিকাশ অ্যাকাউন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২০
অর্থনীতি
A A

করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ এই পরিস্থিতিতে দেশের অর্থনীতির প্রাণ রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের প্রণোদনার অর্থ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিতরণের নির্দেশ দিয়েছে সরকার।

সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে গার্মেন্টস প্রতিষ্ঠান এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সাথে যৌথভাবে শ্রমিকদের অ্যাকাউন্ট খোলার সেবা দিচ্ছে বিকাশ। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা তাদের সুবিধামত বিকাশের ই-কেওয়াসি ব্যবহার করে অ্যাপ থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন- সে বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সচেতনতা তৈরি করছে প্রতিষ্ঠানটি।

একই সাথে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পিন ও ওটিপি গোপন রাখতে বিজ্ঞাপনের মাধ্যমেই সচেতন করা হচ্ছে। এর পাশাপাশি সারাদেশে বিকাশের নির্ধারিত ডিজিটাল ই-রেজিস্ট্রেশন পয়েন্টে গিয়েও সামাজিক দূরত্বেও নির্দেশনা মেনে অ্যাকাউন্ট খুলতে পারছেন শ্রমিকরা।

যদি কোনো গার্মেন্টস শ্রমিকের জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে শ্রমিকদের জন্ম নিবন্ধন সনদ দিয়েও অ্যাকাউন্ট খুলে দেয়া হচ্ছে। গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্য তালিকা অনুসারে বিকাশ অ্যাকাউন্ট খোলার কাজ করছে বিকাশ।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলছে, বিকাশ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুলতে শুরুতে অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর কয়েকটি সহজ ধাপে জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে এবং নিজের ছবি তুলে কয়েক মিনিটেই একাউন্ট খোলার কাজ সম্পন্ন করতে পারবেন শ্রমিকরা।

নিকটবর্তী ডিজিটাল ই-রেজিস্ট্রেশন পয়েন্টে যে সিমে অ্যাকাউন্ট খুলতে চান সেই সিমসহ মোবাইল এবং জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে গিয়ে কয়েক মিনিটেই অ্যাকাউন্ট খুলতে পারবেন শ্রমিকরা।
বাংলাদেশের যেকোনো প্রান্তে যেকোনো পদ্ধতিতেই সম্পূর্ণ বিনামূল্যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সেবা পাবেন।

Reneta

যেসব শ্রমিকের আগে থেকেই বিকাশ অ্যাকাউন্ট আছে তারা তাদের প্রতিষ্ঠানকে অবহিত করে ঐ অ্যাকাউন্টেই প্রণোদনার অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

বিকাশ সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা বাস্তবায়নে ব্যাংক, গার্মেন্টস প্রতিষ্ঠান এবং শ্রমিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুততা, নির্ভুলতা, নিরাপত্তার সাথে বিকাশ অ্যাকাউন্ট খোলার কাজ অগ্রসর হচ্ছে।

২০১৫ সাল থেকে প্রায় ৪০০টি শীর্ষস্থানীয় গার্মেন্টস তাদের ৪ লাখের ও বেশি কর্মীর বেতন-ভাতা বিকাশের মাধ্যমে সফলতার সাথে বিতরণ করে আসছে। সেই অভিজ্ঞতা বিশেষ সময়ের এই সেবাকে আরো সমৃদ্ধ করবে বলে জানায় বিকাশ কর্তৃপক্ষ।

গার্মেন্টস শ্রমিকরা যেন প্রণোদনার অর্থ পেয়ে তাদের প্রয়োজন অনুসারে ক্যাশআউট করতে পারেন সে লক্ষ্যে এই বিশেষ পরিস্থিতিতে সারাদেশের অধিকাংশ বিকাশ এজেন্ট পয়েন্ট সচল রাখতে কাজ করে যাচ্ছে বিকাশ। সীমিত ব্যাংকিং সময়, বিভিন্ন বিপনী বিতান বন্ধ, যানবহন সংকটের মত চ্যালেঞ্জ মোকাবেলা করে এজেন্ট পয়েন্টগুলোতে নগদ টাকা ও ডিজিটাল মানি সরবরাহ ঠিক রাখতে নিরলস কাজ করছে বিকাশ।

শ্রমিকদের বেতন-ভাতা বিকাশ অ্যাকাউন্টে পাওয়ার পর তা ক্যাশআউট করতে বাড়তি কোনো অর্থ প্রয়োজন হবে না। বিকাশ এবং গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এই খরচ বহন করবে ফলে শ্রমিক তার বেতনের পুরো অর্থই পেয়ে যাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT