চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গারো তরুণী ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে ঝাড়ু মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ পূর্বাহ্ন ২৬, মে ২০১৫
বাংলাদেশ
A A

গারো তরুণী ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে ময়মনসিংহে ঝাড়ু নিয়ে সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন গারো সংগঠনের কর্মীরা।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে গারো সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহের পরিচালক অপূর্ব ম্রং, জেলা নাগরিক আন্দোলনের সেক্রেটারী ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালামসহ আদিবাসী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনায় প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ায় দেশের মানুষ আজ আতংকে দিন কাটাচ্ছে। ধর্ষককে দ্রুত গ্রেফতারসহ বিচার দাবি করেছেন তারা।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে গত ২৫ মে রুল জারি করেন আদালত। ওই তরুণীকে ক্ষতিপূরণের নির্দেশ ও আইনি প্রক্রিয়ায় বিলম্বের কারণে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীর কুড়িলে গারো মেয়েটিকে মাইক্রোবাসে তুলে গণধর্ষণ করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটি বাসের জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সেসময় মাইক্রোবাসে আসা কয়েকজন তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে চলন্ত গাড়িতে ধর্ষণ করে। মেয়েটির স্বজনের অভিযোগের ভিত্তিতে মেয়েটির ডাক্তারি পরীক্ষার উদ্যোগ নেয় পুলিশ।

ধর্ষণের ঘটনায় সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ক্ষোভ প্রকাশ অব্যাহত রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গারোধর্ষণপ্রতিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পরিবারের জন্য উপহার পাঠালেন নেইমার

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৭

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় শীতের তীব্রতা কমে বাড়ছে তাপমাত্রা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোটে টানা ৪ দিনের ছুটি শুরু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT