চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাভাস্কারকে টেনে কোহলিকে খোঁচা কপিলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে পিতৃত্বকালীন ছুটিতে বিরাট কোহলি দেশে ফিরবেন। সেটি নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। ভারত অধিনায়কের পক্ষে কেউ কেউ সাফাই গাইছেন, আবার সমালোচনাও কম নয়। সেই দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও।

সন্তান জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে চান বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসবেন কোহলি। বাকি তিন টেস্টে সেরা ব্যাটসম্যান ও অধিনায়ককে পাবে না ভারত। সুনীল গাভাস্কারকে উদাহরণ টেনে কোহলিকে সেখানেই খোঁচা মেরেছেন কপিল।

‘মনে হয় না কোনো সফরে গিয়ে আমরা মাঝপথে ফিরে আসার বিলাসিতা দেখাতে পারতাম। এই বিষয়ে আমি নিশ্চিত। সুনীল গাভাস্কার তো মাসের পর মাস ছেলের মুখই দেখতে পায়নি। তখন ব্যাপার অন্যরকম ছিল।’

‘তবে, পরিস্থিতি বদলায়। কোহলির প্রসঙ্গে বলতে পারি, বাবার মৃত্যুর পরের দিনই ও মাঠে নেমে পড়েছিল। আর এখন ও বাবা হওয়ার জন্য ছুটি নিচ্ছে। এখন এরকমটা হয়ত করা যায়।’

অবশ্য বর্তমান অধিনায়কের প্রশংসাও করেছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘বিমানে চেপে তো তিন দিনের মধ্যে যাওয়া-আসা করা যায়। আমি খুশি যে আজকের ক্রীড়াবিদরা এটা করার অবস্থায় পৌঁছেছে। আমি বিরাটের জন্য খুশি। পরিবারকে দেখার জন্য ও ফিরে আসছে। আর সন্তানের জন্মের থেকে বড় প্যাশন হয় না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিল দেববিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT