চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাপটিল ঝড়ে উড়ে গেলো শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

মাত্র ২৭.৪ ওভারে ১১৭ রানে অলআউট। এর পর মার্টিন গাপটিলের টর্নোডেতে মাত্র ৫০ বলেই সেই রান তুলে, শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩০ বলে ৯৩ রান করে সাউথ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্সের ব্যাটিং স্মরণ করিয়েছেন গাপটিল।

এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে স্বাগতিক কিউইদের কাছে জঘন্য হার লঙ্কানদের। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা করেছিলো ১৮৮ রান। ১৭৪ বল হাতে রেখে গাপটিল আর ম্যাককুলাম ঝড়ে সেই ম্যাচ ৭ উইকেটে জেতে কিউইরা।

এরপর রোববার দ্বিতীয় ওয়ানডেতে ক্রাইস্টচার্চে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। মাত্র ২৭.৪ ওভারে তারা ১১৭ রানে গুটিয়ে যায়। দলের সর্বোচ্চ ১৯ রান এসেছে বোলার নুয়ান কুলাসেকারার ব্যাট থেকে। বাকিদের মধ্যে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও ওপেনার ধানুস্কা গুনাথিলাকা ১৭ রান করেন এবং মিলিন্ডা সিরিবর্ধনা ও কাপুগেদারা সমান সংখ্যক ১২ রান করেন।

স্বাগতিকদের হয়ে ম্যাট হেনরি ৪টি এবং মিশেল ম্যাক্লেনাগান ৩টি উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং গুড়িয়ে দেন। ইস সোধি ও ব্রাসওয়েল নেন একটি করে উইকেট।

বল হাতে আরো বিবর্ণ সফরকারীরা। প্রতিপক্ষের কোনো উইকেট তো তারা পানইনি, কোনো রকম চাপ-টাপও তৈরি করতে পারেননি। ফলে মাত্র ৫০ বল মোকাবেলায় ১০ উইকেটের জয় তুলে নেয় কিউইরা।

ওপেনার মার্টিন গাপটিল একাই তুলেছেন ৯৩ রান। গাপটিল মাত্র ৩০ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন। বাকি রানের ১৭ টম ল্যাথাম ও অতিরিক্তের খাতা থেকে আসে ৮।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোকো হারামের দ্বিমুখী হামলায় বহু হতাহতের আশঙ্কা

পরবর্তী

ন্যাশনাল জিওগ্রাফিকের চোখে ২০১৫ সালের সেরা কিছু ছবি

পরবর্তী

ন্যাশনাল জিওগ্রাফিকের চোখে ২০১৫ সালের সেরা কিছু ছবি

প্রচারণার শেষ দিনে জমজমাট বিভিন্ন পৌর এলাকা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT