চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান হিট হলেই সোনার গয়না কিনতেন বাপ্পী লাহিড়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

প্রায় পাঁচ দশক ধরে বিস্তৃত ছিল বাপ্পী লাহিড়ীর সংগীতজীবন। নিজের গান দিয়ে নাচিয়ে ছেড়ে ছিলেন ছোটবড় সকলকেই। সঙ্গে পেয়েছেন ‘ডিস্কো কিং’র তকমাও।

তবে শুধু সংগীতশিল্পী কিংবা সুরকার হিসেবে নয়, বাপ্পী লাহিড়ীর স্টাইলও নজর কেড়েছিল সবার। সোনার গয়নার প্রতি তার যে আলাদা ভালোবাসা ছিল তা কারোই অজানা ছিল না। তার পরনে থাকা নানা রকম সোনার গয়না থেকেই তিনি ‘গোল্ড লাভার’ হিসেবে পরিচিতি পান।

জানা যায়, প্রত্যেক দিনই নতুন নতুন রকমের গয়না পরতেন তিনি। তার গলায় শোভা পেত ৮টি সোনার চেইন! যা তিনি রোজ বদলে নিতেন। কিন্তু কেন তার স্বর্ণালংকারের প্রতি ভালোবাসা ছিল, জানেন কি?

সে প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে বাপ্পী লাহিড়ী জানান যে, আমেরিকান রকস্টার এলভিস প্রেসলির থেকেই তিনি উৎসাহ পেয়েছিলেন এই ব্যাপারে।

এ প্রসঙ্গে তিনি ওই সাক্ষাৎকারে আরও বলেছিলেন, “বিখ্যাত গায়ক এলভিস প্রেসলি গলায় সোনার হার পরতেন। আর আমি ছিলাম প্রেসলির বড় ভক্ত। আমি ভাবতাম আমি যদি কখনও সাফল্য পাই, তাহলে আমি নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করব। ঈশ্বরের আশীর্বাদে আমি সোনা দিয়ে তা করতে পেরেছি। অনেক লোকই ভাবেন আমি দেখানোর জন্য সোনার গহনা পরি, কিন্তু তা সত্যি নয়।”

সত্যিই, শুধু ফ্যাশনের জন্য নয় বাপ্পী লাহিড়ীর কাছে স্বর্ণ ছিল লাকি। যখনই কোনও গান বা অ্যালবাম হিট করত, তখনই সোনার গয়না কিনতেন তিনি। আর এভাবেই তার সংগ্রহে একে একে জমা হল নতুন নতুন সোনার গয়না।

Reneta

প্রথম দিকে সোনার গহনা পরতেই দেখা যেত বাপ্পীকে। তবে পরবর্তীতে নিজের গয়নার জন্য লুমিনেক্স ইউনো নামের একটি ধাতু ব্যবহার করতেন। যা খুব মূল্যবান বিকল্প হিসেবে ধরা হত সোনার গহনা প্রস্তুতকারী ও বিনিয়োগকারীদের জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পীবাপ্পী লাহিড়ীসংগীতস্বর্ণের গহনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT