চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গান দিয়ে সম্মুখসারির যোদ্ধাদের শ্রদ্ধা যুক্তরাষ্ট্র দূতাবাসের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২০, জুলাই ২০২০
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

কোভিড-১৯ মহামারীকালে অত্যাবশ্যকীয় সেবা প্রদানকারী সম্মুখসারির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও ধন্যবাদ জানাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)’র মাধ্যমে “জয় হবে” শীর্ষক একটি গান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

গত মার্চে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর থেকে বাংলাদেশের সম্মুখসারির কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাস রোগের বিস্তাররোধে দিন-রাত অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন এবং জনসাধারণকে বাড়িতে অবস্থানে সহায়তা করছেন। বাস্তব জীবনের এসকল মহানায়কদের প্রতি শ্রদ্ধা হিসাবে ইউএসএআইডি’র অর্থায়নে এই উদ্যোগটি বাস্তবায়িত হয় এবিসি রেডিও (এফএম ৮৯.৬) কর্তৃক।

সম্মুখসারির যোদ্ধাদের নিকট তাদের ঋণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, আমাদের নিজেদেরকে এবং পরিবারগুলোকে ভালো রাখতে প্রয়োজনীয় সেবা দিতে স্বাস্থ্যসেবা কর্মী, পুলিশ, কাস্টমস কর্মকর্তা, সাংবাদিকসহ মুদি দোকান, ফার্মেসি ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন এক অসাধারণ সেবামূলক কাজ করে যাচ্ছেন, তারা সবাই হলেন প্রকৃত বীর৷ তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম ।

ইউএসএআইডি মিশন ডিরেক্টর ডেরিক এস. ব্রাউন বলেছেন, শুধু ডাক্তার, নার্স ও ফার্মাসিস্টদের প্রতি নয়, সেইসাথে সম্মুখসারিতে কর্মরত সকল শ্রেণী-পেশার কর্মী যারা আমাদের হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখেন, আমাদের জন্য খাবার তৈরি ও বিতরণ করেন, অত্যাবশ্যকীয় দোকান খোলা রাখেন, জরুরী নীতিমালা নির্ধারণ করেন, জরুরী খাদ্য পরিবহন করেন এবং কী ঘটছে সে বিষয়ে প্রতিবেদন তৈরি করেন তাদের সবার কঠিন শ্রম ও ত্যাগের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের ধন্যবাদ ও অগণিত প্রশংসা তাদের প্রাপ্য। আমাদেরকে নিরাপদ ও অবহিত রাখতে সহায়তার জন্য আমাদেরও তাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে।

বিশিষ্ট গীতিকার ফুয়াদ আল মুক্তাদির গানটি গেয়েছেন যেখানে জোহাদ, এলিটা, জেফার, রাফা, তাশফিয়া, পালবাশা, এমিল ও ইসা’সহ একদল প্রতিভাবান বাংলাদেশী তরুণ গায়ক গায়িকা অংশ নিয়েছেন।

কোভিড-১৯’র বিস্তাররোধে সহায়তাকল্পে সামাজিক দূরত্ব চর্চার অংশ হিসাবে শিল্পীরা নিজেরাই ঘরে বসে এই গানের ভিডিও ধারণ করেছেন। গানটি ইউএসএআইডি’র সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এবিসি রেডিও ও প্রথম আলোর ফেসবুক পেইজ থেকে একযোগে প্রদর্শিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকোভিড-১৯যুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের সহায়ক: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

বিদ্যুৎ খাতের সংকটের জন্য দায়ী আওয়ামী লীগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

তারেক রহমানকে সৌদি আরব সফরে ক্রাউন প্রিন্স সালমানের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

ভোজিনহার নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT