সালমানের জন্য আর কোনোদিন গাই গাইবেন না অরিজিৎ। কিছুদিন আগে এমন গুঞ্জন চলছিলো বলিপাড়ায়। তবে সব জল্পনার অবসান নিজেই করলেন জনপ্রিয় এ শিল্পী। তিনি জানিয়েছেন, সালমানের আগামী ছবি ‘টিউবলাইট’ এ জন্য গান গাইছেন তিনি।
সম্প্রতি অরিজিৎ ভারতীয় গণমাধ্যমে বলেন, হ্যাঁ, আমি ‘টিউবলাইট’র গানে কন্ঠ দেব। কিন্তু তারপর কী হবে, আমি জানি না। কিন্তু আমি গান গাইব। কারণ, কেউ আমার গান করা বন্ধ করতে পারেন না।
বেশ কয়েকবছর আগে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের একটি ঘটনাকে কেন্দ্র করে অরিজিতের ওপর ক্ষেপে আছেন সাল্লু ভাই। তবে এর জন্য নানা সময়ে নানাভাবে ক্ষমা চেয়েছেন অরিজিৎ। তাও নাকি মন গলেনি ভাইজানের। একের পর এক অরিজিৎ’র গান নিজের সিনেমা থেকে বাদ দিয়েছেন।
আপাতত গায়ক মনে করছেন, সালমান সমস্ত বিষয়টা এতো গুরুত্ব দিয়েছেন বলে তার মনে হয় না। তিনি আরও বলেছেন, তাদের মধ্যে কোনও খারাপ লাগা নেই। এ ধরনের ঘটনা সালমান খুব একটা পাত্তা দেন না বলেও তিনি মনে করেন।
একই সঙ্গে জানান, এই বিতর্কের পর সালমানের সঙ্গে তার কথা হয়নি। কারণ, সেই সুযোগ আসেনি। তবে আগামী দিনে সুযোগ পেলে তিনি অবশ্যই সালমানের সঙ্গে কথা বলবেন ‘আশিকী’ খ্যাত এ গায়ক। ।







